বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Title :
শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ আটক নকলায় পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মিন্টুর মতবিনিময় মেলান্দহে মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ কর্মসূচির উদ্বোধন: ৮ উদ্যোক্তার মাঝে ১৬ লাখ টাকা বিতরণ ইউএনওদের সঙ্গে ‘প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাল, পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও। পান্ডার গাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুমের দেশে প্রত্যাবর্তন, শতাধিক মোটরসাইকেলে বর্ণাঢ্য শোভাযাত্রায় সংবর্ধনা। পান্ডার গাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুমের দেশে প্রত্যাবর্তন, শতাধিক মোটরসাইকেলে বর্ণাঢ্য শোভাযাত্রায় সংবর্ধনা। ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী জুলফিকার হাসান শাওন সংশোধনী বিজ্ঞপ্তি: গাজীপুরে পোশাকশিল্পে অস্থিরতা বন্ধের দাবিতে মানববন্ধন সংশোধনী বিজ্ঞপ্তি: চান্দিনায় ওয়াজ ও দোয়ার মাহফিলে চেয়ারম্যান প্রার্থী শিমুলের দোয়া প্রার্থনা। ফুলবাড়িয়ায় দুই ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা ঢাকার ধামরাইয়ে প্রাইভেট কার-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ মধুখালীতে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী চন্দন মুন্সীর সময়ের পালাবদলে কারও কারও রাজনৈতিক পরিচয়ও বদলে গেছে। —প্রকৌশলী মোহাম্মদ আমির হামজা এআই মনের মানুষ খুঁজে দেবে, বিয়ে না হলে টাকা ফেরত শহীদ চেয়ারম্যান নূর মোহাম্মদ নূরুর ৪৬ তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মহাফিল মইলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় মো. আব্দুস সাত্তার, গুরুত্ব দিচ্ছেন জনসেবা ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ না করেই ২ লাখ ৯০ হাজার টাকা উত্তোলনের অভিযোগ আলীকদমে শূন্য হাতে সরকার গঠন করেও প্রতিশ্রুতি বাস্তবায়নে ছুটছেন প্রধানমন্ত্রী: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী শিবচর উপজেলা জামায়াতের নতুন আমির মো. বেলায়েত হোসেন ময়মনসিংহে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মইলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় মো. আব্দুস সাত্তার, গুরুত্ব দিচ্ছেন জনসেবা ও মাদকমুক্ত সমাজ গঠনে লৌহজংয়ে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি স্লোগানে মুখর খানবাড়ি পটিয়ার আশিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন কালিয়াকৈরে তৃণমূল সুসংগঠিত করার লক্ষ্যে পারভেজ আহমেদের কর্মী সমাবেশ তালার নবাগত( ইউএনও) রূপায়ন দেবের সঙ্গে তালা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়। ঠাকুরগাঁওয়ে SRB-13 অভিযানে ১৪ বছর দন্ডাদেশ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। ​কমলনগরে ‘মেসার্স বারাকা ব্রিকস্’ গুঁড়িয়ে দিল জেলা প্রশাসন, ভোলার মনপুরায় টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ।

লাইসেন্সবিহীন তিন ইটভাটায় দুই কোটি ইট উৎপাদনের প্রস্তুতি, হুমকিতে আলীকদমের পরিবেশ

  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

লাইসেন্সবিহীন তিন ইটভাটায় দুই কোটি ইট উৎপাদনের প্রস্তুতি, হুমকিতে আলীকদমের পরিবেশ

২০ লাখ ঘনফুট মাটি ও ১ লাখ ৪০ হাজার ঘনফুট কাঠ ব্যবহারের পরিকল্পনা, পাহাড়-প্রকৃতি রক্ষায় প্রশাসনিক পদক্ষেপের অপেক্ষা

মুহাম্মদ সালাহ্ উদ্দীন, স্টাফ রিপোর্টার- আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের আলীকদমে বৈধ লাইসেন্স ছাড়াই এবিএম, ইউবিএম ও এফবিএম নামের তিনটি ইটভাটায় প্রায় দুই কোটি ইট উৎপাদনের প্রস্তুতি চলছে। ভাটা ব্যবস্থাপকদের দেওয়া তথ্য অনুযায়ী, আসন্ন মৌসুমে এসব ইট প্রস্তুতে প্রায় ২০ লাখ ঘনফুট মাটি ও ১ লাখ ৪০ হাজার ঘনফুট কাঠ ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

অথচ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তিনটি ভাটার একটিরও বৈধ লাইসেন্স নেই।
স্থানীয়দের অভিযোগ, ইট তৈরির কাঁচামাল সংগ্রহে পাহাড় কর্তন ও কৃষিজমির উর্বর মাটির স্তর অপসারণ করা হচ্ছে। ভারী যানবাহনের চলাচলে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাড়ছে জনদুর্ভোগ।

পাশাপাশি ভাটার ঝুঁকিপূর্ণ কাজে অপ্রাপ্তবয়স্ক শিশুদের নিয়োজিত করার অভিযোগও উঠেছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ হানিফ জানান, ইটভাটার কালো ধোঁয়া ও ধুলাবালু শিশু থেকে প্রবীণ—সব বয়সি মানুষের শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী, সরকারি বনাঞ্চলের দুই কিলোমিটারের মধ্যে এবং পাহাড় বা টিলার পাদদেশের ৫০০ মিটারের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ।

স্থানীয়দের অভিযোগ, ভাটাগুলো সংরক্ষিত মাতামুহুরী ও তৈন বনাঞ্চলের কাছাকাছি এলাকায় অবস্থিত।

প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতার কারণে অতীতে কার্যকর ব্যবস্থা গ্রহণে প্রশাসনিক তৎপরতা নিয়েও প্রশ্ন রয়েছে।

পরিবেশসংশ্লিষ্টদের আশঙ্কা, নির্বিচার পাহাড় কর্তন, বৃক্ষনিধন ও কাঠ পোড়ানোর ফলে ভূমিক্ষয়, নদী-ছড়ায় পলি সঞ্চয়ন, জীববৈচিত্র্যের বিপর্যয় এবং প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হতে পারে।

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, সংরক্ষিত বনাঞ্চলের অভ্যন্তরে বেআইনি কর্মকাণ্ড হলে বন বিভাগ আইনগত ব্যবস্থা নেবে। বাইরের বিষয়গুলো জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর দেখভাল করে।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মো. নুরউদ্দিন জানান, অবৈধ তিন ইটভাটার বিরুদ্ধে ইতোমধ্যে মামলা হয়েছে। নতুন করে ইট পোড়ানো কিংবা পাহাড় কাটার সত্যতা পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম জানান, তিনটি ইটভাটার একটিরও বৈধ লাইসেন্স নেই।

ভাটাগুলো দ্রুত উচ্ছেদের জন্য পরিবেশ অধিদপ্তরকে একাধিকবার তাগিদ দেওয়া হয়েছে।

এখন প্রশ্ন—আইনের বিধিনিষেধ ও প্রশাসনিক তাগিদ সত্ত্বেও অবৈধ ইটভাটার উৎপাদন প্রস্তুতি বন্ধ হচ্ছে না কেন? পাহাড়, বনভূমি, কৃষিজমি ও জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপই এখন আলীকদমবাসীর প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews