বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Title :
শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ আটক নকলায় পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মিন্টুর মতবিনিময় মেলান্দহে মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ কর্মসূচির উদ্বোধন: ৮ উদ্যোক্তার মাঝে ১৬ লাখ টাকা বিতরণ ইউএনওদের সঙ্গে ‘প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাল, পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও। পান্ডার গাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুমের দেশে প্রত্যাবর্তন, শতাধিক মোটরসাইকেলে বর্ণাঢ্য শোভাযাত্রায় সংবর্ধনা। পান্ডার গাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুমের দেশে প্রত্যাবর্তন, শতাধিক মোটরসাইকেলে বর্ণাঢ্য শোভাযাত্রায় সংবর্ধনা। ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী জুলফিকার হাসান শাওন সংশোধনী বিজ্ঞপ্তি: গাজীপুরে পোশাকশিল্পে অস্থিরতা বন্ধের দাবিতে মানববন্ধন সংশোধনী বিজ্ঞপ্তি: চান্দিনায় ওয়াজ ও দোয়ার মাহফিলে চেয়ারম্যান প্রার্থী শিমুলের দোয়া প্রার্থনা। ফুলবাড়িয়ায় দুই ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা ঢাকার ধামরাইয়ে প্রাইভেট কার-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ মধুখালীতে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী চন্দন মুন্সীর সময়ের পালাবদলে কারও কারও রাজনৈতিক পরিচয়ও বদলে গেছে। —প্রকৌশলী মোহাম্মদ আমির হামজা এআই মনের মানুষ খুঁজে দেবে, বিয়ে না হলে টাকা ফেরত শহীদ চেয়ারম্যান নূর মোহাম্মদ নূরুর ৪৬ তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মহাফিল মইলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় মো. আব্দুস সাত্তার, গুরুত্ব দিচ্ছেন জনসেবা ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ না করেই ২ লাখ ৯০ হাজার টাকা উত্তোলনের অভিযোগ আলীকদমে শূন্য হাতে সরকার গঠন করেও প্রতিশ্রুতি বাস্তবায়নে ছুটছেন প্রধানমন্ত্রী: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী শিবচর উপজেলা জামায়াতের নতুন আমির মো. বেলায়েত হোসেন ময়মনসিংহে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মইলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় মো. আব্দুস সাত্তার, গুরুত্ব দিচ্ছেন জনসেবা ও মাদকমুক্ত সমাজ গঠনে লৌহজংয়ে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি স্লোগানে মুখর খানবাড়ি পটিয়ার আশিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন কালিয়াকৈরে তৃণমূল সুসংগঠিত করার লক্ষ্যে পারভেজ আহমেদের কর্মী সমাবেশ তালার নবাগত( ইউএনও) রূপায়ন দেবের সঙ্গে তালা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়। ঠাকুরগাঁওয়ে SRB-13 অভিযানে ১৪ বছর দন্ডাদেশ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। ​কমলনগরে ‘মেসার্স বারাকা ব্রিকস্’ গুঁড়িয়ে দিল জেলা প্রশাসন, ভোলার মনপুরায় টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ।

দোয়ারাবাজার সীমান্তে পাচারকারীসহ ৭ জন আটক।

  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

 

সাইফুল আলম
প্রতিনিধি :দোয়ারাবাজার উপজেলা সুনামগঞ্জ।

দোয়ারাবাজার সীমান্তে পাচারকারীসহ ৭ জন আটক
সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনের অংশ হিসেবে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ছয়জন বাংলাদেশি নাগরিক ও এক মানব পাচারকারীকে হাতেনাতে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বাঁশতলা বিওপির একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১২৩১/৪-এস থেকে প্রায় ১০০ গজ অভ্যন্তরে ‘শহীদ মিনার’ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, আটককৃত ছয় বাংলাদেশি নাগরিকের মধ্যে দুজন গোপালগঞ্জ এবং চারজন মাদারীপুর জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে অবস্থান করে বিভিন্ন শ্রমজীবী পেশায় নিয়োজিত ছিলেন। তবে তাঁরা কোন রুটে বা সিন্ডিকেটের মাধ্যমে ভারতে গিয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতে কোন উদ্দেশ্যে দেশে ফিরছিলেন এবং এর পেছনে কোনো আন্তর্জাতিক মানব পাচারচক্রের হাত রয়েছে কি না—সে বিষয়ে নিবিড় গোয়েন্দা তদন্ত শুরু হয়েছে।

অভিযানকালে ওই নাগরিকদের অবৈধভাবে সীমান্ত পারাপারের সহায়তাকারী স্থানীয় এক কুখ্যাত মানব পাচারকারীকেও আটক করা হয়। তবে অন্ধকারের সুযোগ নিয়ে চক্রের অন্য দুজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক অপরাধীদের গ্রেফতারে বিজিবির সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে গত ২১ অক্টোবর একই বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে মানব পাচারের শিকার দুজন নাগরিক ও একজন পাচারকারী আটক হয়েছিল। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় নিয়মিত মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, আন্তর্জাতিক সীমান্ত রেখার অখণ্ডতা এবং দেশের সার্বিক নিরাপত্তা রক্ষায় বিজিবি আপসহীন ও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষাকে ত্রুটিহীন করতে ড্রোন টহল, সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপনসহ গোয়েন্দা নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্ত পেরিয়ে যেকোনো দুষ্কৃতিকারীর অনুপ্রবেশ রুদ্ধ করতে বিজিবির এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews