
নাজিরপুরে ৫ নং শাখারিকাঠি ইউনিয়ন পরিষদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মোঃ আরিফুল ইসলাম মিল্টন জেলা প্রতিনিধি পিরোজপুর।
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ৫ নং শাঁখারীকাঠী ইউনিয়ন পরিষদ ভবনে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাসীরা ।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১ টা ৪০ মিনিটের মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শাঁখারীকাঠী ইউনিয়ন পরিষদের কেয়ারটেকার আকুব্বার আলী শেখ জানান, রাত ১ টা ৪০ মিনিটের সময় কুকুরের ডাক টের পেয়ে আমি রুম থেকে বেরিয়ে দেখি ইউনিয়ন পরিষদের গোডাউনে আগুন জ্বলছে। তখন চিৎকার করে স্থানীয়দের সাহায্য চাইলে তারা এসে আগুন নিভিয়ে ফেলে।
শাঁখারীকাঠী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির বলেন, রাতে কেয়ারটেকার আমাকে ফোনে জানায় পরিষদে আগুন দেয়া হয়েছে, আমি ২ টার দিকে পরিষদে গিয়ে দেখি গোডাউনের দরজার নীচ দিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়েছে, এতে গোডাউনে থাকা টিসিবির চালের বস্তুায় আগুন ধরে এবং ভিতরে থাকা তেলের কার্টুন আগুনে পুড়ে যায়, স্থানীয়রা এসে দ্রুত আগুন নেভালে বড় ধরনের ক্ষতি হতে রক্ষা পাই,আওয়ামী দুর্বৃত্তরা এই নাশকতা করেছে বলে তিনি অভিযোগ করেন।
শাঁখারিকাঠি ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার লিপু শরীফ অভিযোগ করে বলেন, গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার ধারাবাহিকতায় নাজিরপুরের আওয়ামী সন্ত্রাসীরা এই
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।
শাখারিকাঠি ইউনিয়ন পরিষদের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা, তিনি আরো বলেন তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম বলেন, আমরা সংবাদ পেয়েই ঘটনাস্থল রাতেই পরিদর্শন করেছি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।