
নেত্রকোনা স্টাফ রিপোর্টার মাসুদুজ্জামান হারুন
মিথ্যা সংবাদ এর প্রতিবাদ ও শান্তিপূর্ণ সমাধান চান স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন সমাজ
কলমাকান্দায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ ছড়ানোর প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন সমাজ ও ভুক্তভোগীর পরিবার।
কলমাকান্দা উপজেলার চিনাহালা মৌজায় জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এক পক্ষের দাবি করছেন , তারা ওই জমি ক্রয়সূত্রে মালিক। জমির দলিলসহ তাদের কাছে স্ট্যাম্পে লেখা একটি অঙ্গীকারনামা আছে, যেখানে জমির দাগ-খতিয়ান ও দোকান ঘর মাটির ভারাটের জন্য ৭০ হাজার টাকার লেনদেনের কথা উল্লেখ আছে।
অপর পক্ষ বলছেন, তাদেরও কাগজপত্র আছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা বিস্তারিত বক্তব্য দিতে চাননি।
স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বলেছেন, জমি নিয়ে বিরোধ থাকতে পারে, কিন্তু সেই বিরোধকে কেন্দ্র করে যাচাই ছাড়া কারো নামে মিথ্যা তথ্য ছড়ানো ঠিক নয়। এতে এলাকায় ভুল বোঝাবুঝি ও অশান্তি তৈরি হয়।
তারা আরও বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন। আদালতের সিদ্ধান্ত ও কাগজপত্র যাচাই ছাড়া কেউ দোষী বা নির্দোষ – এইটা বলা যাবে না। তারা সকল পক্ষকে ধৈর্য ধরে আইনের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।
এলাকার বাসিন্দারা জানান, জমি নিয়ে এই বিরোধ দীর্ঘদিনের। মাঝে মধ্যে এই নিয়ে এলাকায় কথা কাটাকাটি হয়। তবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য সবাই শান্ত থাকতে চান।
তারা বলেন, জমির কাগজ যার, জমি তার হবে – এইটা আমরা চাই। কিন্তু কাগজ না দেখে, যাচাই না করে কারো পক্ষে বা বিপক্ষে ফেসবুকে লেখালেখি করলে এলাকার শান্তি নষ্ট হবে।
স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন সমাজ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি দ্রুত খতিয়ে দেখে উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করা হোক। যাতে ভবিষ্যতে এই জমি নিয়ে আর কোনো ঝামেলা না হয়।
তারা আরও বলেন, যারা সামাজিক মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে এলাকায় অশান্তি তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে।
কলমাকান্দা শান্তির জনপদ। এখানে সবাই মিলেমিশে থাকতে চায়। জমির বিরোধ আইন দিয়ে, আলোচনা দিয়ে মিটবে – মারামারি বা ফেসবুকে কাদা ছোড়াছুড়ি দিয়ে নয়।