1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
যুবদল নেতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

যুবদল নেতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক, শ্রীনগর মুন্সিগঞ্জ
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজ’-এ ক্ষমতার দাপট দেখিয়ে সাময়িক বহিষ্কৃত ও পলাতক অধ্যক্ষকে পুনরায় চেয়ারে বসানোর অভিযোগ উঠেছে।গত ১৮/০২/২৬ইং স্থানীয় ইউনিয়ন যুবদল নেতার নেতৃত্বে একদল যুবক ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দেওয়ার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
ঘটনার নেপথ্যে ‘মব’ সৃষ্টি ও দখলদারিত্ব
ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে হাঁসাড়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি বাবুলের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল প্রতিষ্ঠানে প্রবেশ করে। তারা তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ বারিক স্যারকে কক্ষ থেকে বের করে দেয়। এরপর বিগত ৫ই আগস্টের পর থেকে পলাতক ও দুর্নীতির দায়ে সাময়িক বহিষ্কৃত সাবেক অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিনকে জোরপূর্বক চেয়ারে বসিয়ে দেওয়া হয়। স্থানীয় লোকজনদের সাথে কথা বলে জানা যায় যে হাসাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতির ইন্দনে এ কাজটি বাবুল করেছে। এই কাজে সহায়তার জন্য বিস্তর টাকার লেনদেন হয়েছে বলে একটি সূত্র দাবি করে।
দুর্নীতির পাহাড় ও শিক্ষার মান বিপর্যয়
অভিযোগ রয়েছে, ২০১৯ সালে যোগদানের পর থেকেই অধ্যক্ষ জামাল উদ্দিন নানা অনিয়মে জড়িয়ে পড়েন। স্থানীয়দের দাবি:
* আর্থিক তছরুপ: ভুয়া বিল ও ভাউচারের মাধ্যমে প্রতিষ্ঠানের ফান্ড থেকে প্রায় ১৫-২০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
* শিক্ষায় বিপর্যয়: তার দায়িত্বকালে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় শ্রীনগর উপজেলার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই প্রতিষ্ঠানটি ২৩তম (সর্বশেষ) স্থান অধিকার করে, যা প্রতিষ্ঠানের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে দেখছেন প্রাক্তন ছাত্র ও অভিভাবকরা।
বিপাকে বিএনপির ভাবমূর্তি
ফ্যাসিস্ট দোসর হিসেবে পরিচিত একজন বিতর্কিত শিক্ষককে পুনর্বহাল করতে যুবদল নেতার এমন সরাসরি হস্তক্ষেপে খোদ বিএনপি ও অঙ্গসংগঠনের ত্যাগী নেতাকর্মীদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার তীব্র সমালোচনা হচ্ছে। এলাকাবাসীর মতে, গুটি কয়েক লোভী নেতার অনৈতিক কর্মকাণ্ডের দায়ভার পুরো দল নিতে পারে না। এতে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে।
এলাকাবাসী ও অভিভাবকদের দাবি
আজ ২৩ ফেব্রুয়ারি সকালে প্রতিষ্ঠানের সামনে জড়ো হওয়া অভিভাবক, সুশীল সমাজ ও প্রাক্তন শিক্ষার্থীরা এই ‘মব কালচার’ ও অবৈধ দখলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তাদের প্রশ্ন— “কোন আইনের বলে একজন বহিষ্কৃত ও পলাতক ব্যক্তিকে রাজনৈতিক ছত্রছায়ায় পুনরায় বহাল করা হলো?”
তাদের প্রধান দাবিগুলো হলো:
১. অবিলম্বে অবৈধভাবে বসানো অধ্যক্ষ জামাল উদ্দিনকে অপসারণ করা।
২. ঘটনার মূল হোতা যুবদল নেতা বাবুল ও তার সহযোগীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ।
৩. প্রতিষ্ঠানের ফান্ডের টাকা আত্মসাতের নিরপেক্ষ তদন্ত।
৪. ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ বারিক স্যারকে সসম্মানে পুনর্বহাল করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা।
উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সংক্ষুব্ধ এলাকাবাসী। অন্যথায় বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট