
আসন্ন ৭ নং গাংগুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন বিএনপি’র দুর্দিনের ত্যাগী ও পরীক্ষিত নেতা—বাবু সুনীল সাহা।
মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।
তিনি ঢাকার ধামরাইয়ে গাংগুটিয়া ইউনিয়ন সদরের বাসিন্দা এবং ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক।
তিনি ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও ঢাকা জেলা যুবদলের সাংগাঠনিক সম্পাদক রাজনৈতিক মাঠের লড়াকু সৈনিক জনন্দিত জনপ্রিয় নেতা ইয়াসিন ফেরদৌস মুরাদের আস্থাভাজন ও ঘনিষ্ঠ সহচর।
এছাড়া তিনি বিএনপি’র কেন্দ্রীয় নেতা সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের আশীর্বাদপুষ্টও বটে। তার তুলনা কেবল তিনি নিজেই। তার কোন জুড়ি নেই। তার বিকল্প শুধু তিনিই।
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে বাবু সুনীল সাহা দলের নেতাকর্মীদের খোঁজখবর রেখেছেন,হামলা মামলা মোকদ্দমায় দুই হাতে সমানে খরচ করেছেন টাকা পয়সা।
এসব কর্মকান্ড করে তিনি ঢাকা জেলায় নজির সৃষ্টি করেছেন। তিনি ঈদ এবং পূজা সহ বিভিন্ন উৎসবে জাতি-ধর্মনির্মিশেষে উপহার সামগ্রী বিতরণ করেছেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও তিনি দিয়েছেন ত্রাণ সামগ্রী।
এখন তিনি তার নিজের এলাকা ঢাকা জেলার ধামরাই উপজেলার অন্তর্গত ৭ নং গাংগুটিয়া ইউনিয়নকে উন্নয়নের সাগরে ভাসাতে এবং আধুনিক ও মডেল ইউনিয়নে পরিণত করার মিশনে নেমেছেন। এজন্য তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। জনগণের অকুণ্ঠ ভালোবাসা আর সমর্থনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ৭নং গাংগুটিয়া ইউনিয়নকে ঢেলে সাজাবেন।
শুধু তাই নয় সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ ভূমিদস্যু ও মাদকমুক্ত সমাজ গড়তে চান তিনি। জনগণকে সঙ্গে নিয়ে তিনি এ মিশনে সফল হওয়ার স্বপ্ন দেখছেন। ইউনিয়ন বাসিও তার এ স্বপ্নের প্রতি সম্মান প্রদর্শন করছেন।