শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Title :
গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা।

কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তিনশো বছরের পুরনো সতীদাহ মন্দির

  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ Time View

কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তিনশো বছরের পুরনো সতীদাহ মন্দির

নার্গিস আক্তার জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকোট ইউনিয়নের বিদ্যাকোটে তিনশো বছরের কালের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে সতীদাহ মন্দির।
বিদ্যাকুট গ্রামের প্রসিদ্ধ হিন্দু জমিদার দেওয়ান বাড়ির বাসিন্দা দেওয়ান রাম মানিক সতীদাহ মন্দিরটি নির্মাণ করেছিলেন।১৮৩৫ সালে রাম মানিকের মাকে এই মন্দিরটিতে সর্বশেষ সতীদাহ বরণকারী হিসাবে উল্লেখ করে শ্বেত পাথরের একটি নামফলক বসানো হয়েছিল। ১৯৭১ সালে সংঘটিত মুক্তিযুদ্ধের সময় এটি বিনষ্ট হয়। বর্তমানে বিদ্যাকুট গ্রামে রাম মানিকের বংশধরদের কেউ না থাকায় সেই সতী নারীর নাম জানা যায়নি।

১৮২৯ সালে তৎকালীন বাংলার গভর্ণর লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক আইন করে সতীদাহ প্রথা বন্ধ করে দিলেও এই গ্রামের মন্দিরে গোপনে দাহ করা হয়। এমনটি হয়েছে আরও অনেক বছর। ব্রাহ্মণবাড়িয়ার লোকজ সংস্কৃতির গবেষক জহিরুল ইসলাম চৌধুরী স্বপন ১৯৮০ সালের দিকে বিদ্যাকুট গ্রামের গৃহবধূ বনলতা দেবীর কাছ থেকে ব্রিটিশ সরকারের একটি চিঠি সংগ্রহ করেন। তৎকালীন ত্রিপুরা রাজ্যের রাজার কাছে পাঠানো সতীদাহ প্রথা বন্ধের নির্দেশ ছিল। ,এদেশে হিন্দু সমাজে যখন সতীদাহ প্রথার প্রচলন ছিল, তখন স্বামী মারা গেলে স্ত্রীকে তার সঙ্গে জীবন্ত দাহ করা হতো।
কোনও কোনও ক্ষেত্রে সদ্য বিধবারা স্বেচ্ছায় মৃত্যুবরণ অথবা ‘সহমরণ’ করতো। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই জোরপূর্বক দাহ করা হতো। জীবন্ত সতী নারীর বেঁচে থাকার আর্তনাদ যেন না শোনা যায় সেজন্য খুব জোরে ঢাক এবং বাদ্যযন্ত্র বাজানো হতো।
প্রজন্ম থেকে প্রজন্মে নারীদের প্রতি নিষ্ঠুর বর্বরতা, অন্যায়-অবিচারের প্রথা সতীদাহ প্রথা সেই কালো অধ্যায় সম্পর্কে জানাতে প্রাচীন এই মন্দিরটি আদিরূপ অক্ষুন্ন রেখে এর রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন।

রাজা রামমোহন রায় ১৮১২ সালে সতীদাহবিরোধী সামাজিক আন্দোলন শুরু করেন। ১৮২৮ সালে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক বাংলার গভর্নর হয়ে আসলে রামমোহন রায় তার কাছে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণার জন্য আবেদন করেন। পরে ১৮২৯ সালের ৪ ডিসেম্বর সতীদাহ প্রথাকে নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করে আইন পাস করেন লর্ড বেন্টিঙ্ক।
ইতিহাস থেকে তাও জানা যায় ভারতবর্ষে সর্বশেষ সতীদাহ নাকি এ মন্দিরে করা হয়েছিল।
অর্ধযুগ আগে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক অনুদান প্রদান করলে চেয়ারম্যান ভিপি এনামুল হক মন্দিরটি সংস্কার করলে মন্দিরের মূল অবকাঠামো আংশিক পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ উঠেছিলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews