শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

কুষ্টিয়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: পুরাতন খোয়া-বালি দিয়েই চলছে কাজ

  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৯৪ Time View

(আব্দুর রহমান স্টাফ রিপোর্টার)

কুষ্টিয়ার মিরপুর উপজেলা-এর মালিহাদ ইউনিয়নের আবরিয়া গ্রামে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে চলমান একটি রাস্তা নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

এলাকাবাসীর অভিযোগ, রাস্তার ভিত্তি (বেজ) নির্মাণে নতুন খোয়া ও বালু ব্যবহারের কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা না করে পুরাতন ভাঙা খোয়া, ধুলাবালি ও রাস্তা খুঁড়ে তোলা পুরোনো সামগ্রী পুনরায় ব্যবহার করছে। এতে রাস্তার স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণকাজে প্রয়োজনীয় নতুন উপকরণ সরবরাহ না করেই পুরাতন খোয়া-বালি দিয়ে রাস্তার বেজ সমান করা হচ্ছে। এ বিষয়ে এলাকাবাসী একাধিকবার আপত্তি জানালেও ঠিকাদারের লোকজন দ্রুত কাজ শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, “সরকার কোটি কোটি টাকা ব্যয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। অথচ আমাদের চোখের সামনে পুরাতন রাবিশ ও নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এভাবে কাজ হলে রাস্তা অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যাবে।”

এলাকাবাসীর দাবি, রাস্তার নির্মাণকাজ অবিলম্বে বন্ধ রেখে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অবস্থা যাচাই করতে হবে এবং নির্ধারিত মান অনুযায়ী নতুন উপকরণ ব্যবহার করে কাজ সম্পন্ন করতে হবে।

সচেতন মহলের মতে, নিম্নমানের নির্মাণকাজের কারণে সরকারের বিপুল অর্থ অপচয়ের পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগও বৃদ্ধি পাবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন মালিহাদ ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews