শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

কোটালীপাড়ায় ঐতিহ্যবাহী ভট্টেরবাগান মন্দির কমিটি গঠন সভাপতি অশোক, সম্পাদক গৌরাঙ্গ

  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

কোটালীপাড়ায় ঐতিহ্যবাহী ভট্টেরবাগান মন্দির কমিটি গঠন
সভাপতি অশোক, সম্পাদক গৌরাঙ্গ

নৃপেন হালদার,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী ভট্টের বাগান শ্রীশ্রী নিশানাথখোলা সার্বজনীন কালী মন্দিরের ত্রিবার্ষিক সম্মেলন উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে অশোক কর্মকারকে সভাপতি ও গৌরাঙ্গ লাল দাসকে সাধারণ সম্পাদক এবং অসীম রায়কে কোষাধ্যক্ষ মনোনীত করে আগামী তিন বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার ভট্টেরবাগান মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গৌরাঙ্গ লাল চৌধুরীর সভাপতিত্বে ও রঞ্জিত কুমার রায়ের সঞ্চালনায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মন্দির কমিটির সাবেক সভাপতি শ্যামল সেন, রাধাবল্লভ ঘোষ, সাবেক সহ-সভাপতি শিক্ষক গৌরাঙ্গ লাল কর্মকার,নবনির্বাচিত কমিটির সভাপতি অশোক কর্মকার, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস, কোষাধ্যক্ষ অসীম রায়,সাবেক সাধারণ সম্পাদক রতন আচার্য বক্তব্য রাখেন।
মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা ঘটে।
উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সর্বসম্মতভাবে নতুন কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি অশোক কর্মকার ও সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস দায়িত্ব গ্রহণ করেন। অনুভূতি প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, ঐতিহ্যবাহী এই তীর্থক্ষেত্রের ধর্মীয় মর্যাদা সমুন্নত রাখা, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং অবকাঠামোগত উন্নয়নে তারা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। একই সঙ্গে মন্দিরের সেবামূলক ও ধর্মীয় কার্যক্রম এগিয়ে নিতে তারা এলাকার সকল স্তরের ভক্ত ও শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেন।
সম্মেলনের সমাপনী পর্বে বিশ্বমানবতার কল্যাণ, দেশ ও জাতির শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উপস্থিত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে আয়োজন সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews