মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড 

  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৮৬ Time View

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সুনামগঞ্জের জামালগঞ্জে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. তদবির আলমকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং জামালগঞ্জ উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, চেক ডিজঅনার সংক্রান্ত একটি মামলায় আদালত মো. তদবির আলমকে পাঁচ মাসের কারাদণ্ড প্রদান করেন। ওই মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গত সোমবার রাতে তাকে গ্রেফতার করে জামালগঞ্জ থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চেক সংক্রান্ত একটি মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তাকে পাঁচ মাসের সাজা দেওয়া হয়েছে।

তদবির আলম এর আগেও বিভিন্ন কারণে আলোচনায় ছিলেন।
স্থানীয় সূত্র ও তদন্ত রিপোর্টের মাধ্যমে জানা যায়, তার বিরুদ্ধে গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের জেনারেল ফান্ড এবং শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ডসহ বিভিন্ন অনিয়ম তদন্ত রিপোর্টে প্রমাণিত হওয়ায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) উনার মান্থলি পে-অর্ডার (এমপিও) স্থগিত রাখে বলে জানা গেছে। একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় কারাদণ্ড কার্যকর হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews