
জন্মের আনন্দে নতুন বার্তা, ‘এক সন্তান, এক বৃক্ষরোপণ’ কর্মসূচিতে সবুজের পথে দুর্গাপুর
রাজশাহী দুর্গাপুর প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে নবজাতকের জন্মকে স্মরণীয় করে রাখতে ‘এক সন্তান, এক বৃক্ষরোপণ’ কর্মসূচি চালু হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার উদ্যোগে নবজাতকের নামে গাছ লাগানোর পাশাপাশি জন্মের পরপরই জন্মনিবন্ধন নিশ্চিত করা হচ্ছে।
সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ১ নম্বর নওপাড়া ইউনিয়নে নবজাতক আর রায়হানের নামে দুই টি গাছ লাগানো হয় এবং তার পরিবারের হাতে জন্মনিবন্ধন সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও উম্মে হাবিবা ফারজানা। তিনি বলেন, শিশুর সঙ্গে বেড়ে ওঠা গাছটি ভবিষ্যতে পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখবে। জন্মনিবন্ধন শিশুর শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক অধিকার নিশ্চিতের গুরুত্বপূর্ণ প্রথম ধাপ বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নম্বর নওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলী সর্দার,
ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আহমেদ স্বপন, ১ নম্বর নওপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ইনসান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
নবজাতক আর রায়হানের বাবা মোঃ জাকির হোসেন ও মা ইভা খাতুন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, জন্মের সঙ্গে বৃক্ষরোপণের উদ্যোগটি তাদের জন্য আনন্দের ও তাৎপর্যপূর্ণ।
প্রশাসন, জনপ্রতিনিধি ও তরুণ নেতৃত্বের সমন্বিত এ উদ্যোগে জন্মনিবন্ধন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে জনসচেতনতা বাড়ছে।