রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
Title :
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

জামালপুর সদরে ভালো ফলাফলের স্বীকৃতি পেল রশীদপুর উচ্চ বিদ্যালয়

  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ Time View

জামালপুর সদরে ভালো ফলাফলের স্বীকৃতি পেল রশীদপুর উচ্চ বিদ্যালয়

মোঃ আজাদ হোসেন নিপুঃ- জামালপুর জেলা প্রতিনিধি:

শিক্ষাক্ষেত্রে সাফল্য ও ভালো ফলাফলের স্বীকৃতি হিসেবে জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নের রশীদপুর উচ্চ বিদ্যালয়কে সম্মাননা প্রদান করা হয়েছে।
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়। শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন এবং শিক্ষা কার্যক্রমে বিদ্যালয়ের সার্বিক সাফল্যের স্বীকৃতি হিসেবে জামালপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে এ সম্মাননা প্রদান করা হয়।
“মেধার স্বীকৃতি, আগামীর প্রেরণা”—এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
অনুষ্ঠানে ভালো ফলাফল অর্জনে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মিলিত ভূমিকার কথা তুলে ধরা হয়। বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে শিক্ষার্থীদের পরিশ্রমের পাশাপাশি শিক্ষকদের আন্তরিকতা, প্রতিষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাপনা, নিয়মিত পাঠদান, শৃঙ্খলা এবং শিক্ষাবান্ধব পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রশীদপুর উচ্চ বিদ্যালয়ের ভালো ফলাফলের পেছনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মোঃ জামিল হাসান তাপস ও কমিটির সদস্যদের সহযোগিতার কথাও উঠে আসে। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় উৎসাহিত করা এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে ম্যানেজিং কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে সংশ্লিষ্টরা জানান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মোঃ জামিল হাসান তাপস বলেন, “রশীদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালো ফলাফল আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এ অর্জন শুধু শিক্ষার্থীদের নয়; এটি বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতে শিক্ষার মান আরও উন্নত করতে এবং শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের ধারাবাহিকতা বজায় রাখতে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য হচ্ছে রশীদপুর উচ্চ বিদ্যালয়কে একটি আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, তাদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। এজন্য শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
রশীদপুর উচ্চ বিদ্যালয় ভালো ফলাফলের স্বীকৃতি হিসেবে সম্মাননা পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমানসহ শিক্ষকরা এ স্বীকৃতিকে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের অনুপ্রেরণা হিসেবে দেখছেন।
সংশ্লিষ্টরা মনে করেন, ভালো ফলাফলের জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়ার এ উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews