মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

জিপিএ-৫ পেয়েও ঘরে নীরবতা, মিষ্টি-ফল নিয়ে আনন্দ ভাগ করলেন কুড়িগ্রামের ছাত্রদল নেতা

  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৯ Time View

মোঃ মাজহারুল ইসলাম

হামু মিয়ার ছেলের হাতে জিপিএ-৫-এর ফলাফল, অথচ সেই আনন্দে ঘরে নেই মিষ্টি। নেই উৎসবের আয়োজন, নেই স্বজনদের নিয়ে আনন্দ ভাগাভাগির সামর্থ্য। সন্তানের এমন কৃতিত্বের দিনেও কুড়িগ্রামের পুরাতন রেলস্টেশন পাড়ার মো. হামু মিয়ার পরিবারে ছিল নীরবতা।সেই সুনসান নিরবতা কেটে আনন্দের ভাগাভাগি করতে পাশে দাড়ালেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোঃ সোহেল রানা।

‎অভাবের কাছে হার মানেনি মেধা। কঠিন বাস্তবতার মধ্যেও সাদেকের একমাত্র ছেলে এসএসসি পরীক্ষায় পেয়েছে জিপিএ-৫। পরিবারের এই আনন্দ-বেদনার গল্প ছড়িয়ে পড়তেই মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা। পরীক্ষার্থী হাসিবুল হাছান বিজয় ২০২৬ শিক্ষাবর্ষে কুড়িগ্রাম রিভারভিউ উচ্চ বিদ্যালয় থেকে এসএসি পরিক্ষায় জিপিএ ৫ পেয়েছেন।

‎এমন খবর পেয়ে ছাত্রনেতা সোহেল রানা নিজ উদ্যোগে ছুটে যান হামু মিয়ার বাড়িতে। হাতে ছিল মিষ্টির প্যাকেট ও ফলের ঝুড়ি। সামর্থ্য না থাকায় যে পরিবারটি সন্তানের সাফল্যে মিষ্টিমুখ করাতে পারেনি, সেই পরিবারের দরজায় গিয়ে তিনি ভাগ করে নেন তাদের আনন্দ।

‎হঠাৎ মিষ্টি ও ফলের ঝুড়ি হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হামু মিয়া। আনন্দে চোখে পানি এসে যায় তার। সন্তানের সাফল্যের আনন্দ যেন নতুন করে প্রাণ ফিরে পায় পুরো পরিবারে।

‎প্রতিবেশী মোছা. আনোয়ারা বেগম বলেন,মোঃ হামু খুব গরিব মানুষ। অনেক কষ্ট করে ছেলেকে পড়াশোনা করিয়েছে। নিজের চেষ্টা আর আত্মীয়-স্বজনের সহযোগিতায় ছেলে আজ ভালো ফলাফল করেছে। এতে পুরো এলাকার মানুষ গর্বিত। আমরা চাই, সে ভবিষ্যতে আরও ভালো ফলাফল করুক।

‎আবেগাপ্লুত হামু মিয়া বলেন, আমরা গরিব মানুষ। ছেলের জন্য মিষ্টি কিনে আনন্দ করার সামর্থ্যও ছিল না। কিন্তু সোহেল রানা ভাই খবর পেয়ে নিজে বাড়িতে এসে মিষ্টি-ফল নিয়ে পাশে দাঁড়িয়েছেন। ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। আমাদের মতো অসহায় মানুষের পাশে যেন সবাই দাঁড়ায়।

‎জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছান বিজয় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার ফলাফলের খবর শুনে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদ সোহেল রানা ভাই যেভাবে পাশে দাঁড়িয়েছেন, এজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। আমার মতো অসহায় শিক্ষার্থীদের পাশে তিনি সবসময় থাকবেন এটাই প্রত্যাশা।

‎কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা বলেন, শিক্ষার্থীদের সাফল্য আমাদের আনন্দিত করে। কোনো মেধাবী শিক্ষার্থী যেন অর্থের অভাবে পিছিয়ে না পড়ে, সে জন্য সমাজের সামর্থ্যবান মানুষদের এগিয়ে আসা উচিত। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সাদিকের পড়াশোনা চালিয়ে যেতে প্রয়োজনীয় সহযোগিতা করারও আশ্বাস দেন তিনি।

‎অভাব আনন্দ কেড়ে নিতে পারেনি—একজন মেধাবী সন্তানের জিপিএ-৫-এর আনন্দ শেষ পর্যন্ত ছড়িয়ে পড়ল পুরো পাড়ায়। আর সেই আনন্দের অংশীদার হয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ছাত্রদল নেতা সোহেল রানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews