শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে আলম এন্টারপ্রাইজ বাসে ডিএনসির অভিযানে ৫ হাজার পিস ইয়াবা সহ আটক ১।

  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

ঠাকুরগাঁওয়ে আলম এন্টারপ্রাইজ বাসে ডিএনসির অভিযানে ৫ হাজার পিস ইয়াবা সহ আটক ১।

মোঃ ইসরাফিল আজাদ
ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী আলম এন্টারপ্রাইজ বাসে অভিযান চালিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ননী গোপাল বিশ্বাস (৩৫) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় হানিফ ফিলিং স্টেশনের পূর্ব পাশে রংপুর-ঠাকুরগাঁও মহাসড়কে অস্থায়ী মাদকবিরোধী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পাঁচ সদস্যের একটি দল সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে রানীশংকৈলগামী আলম এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় বাসের ৪ নম্বর সিটে বসা যাত্রী ননী গোপাল বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেখানো মতে বাসের মাঝখানের নিচের লকারে থাকা একটি ট্রলি ব্যাগের বিশেষ চেম্বার থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে কমলা রঙের ৪ হাজার ৯২০ পিস এবং সবুজ রঙের ৫০ পিস, মোট ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা জব্দ করা করা হয়।
জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ২৪ লাখ ৮৫ হাজার টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ঘটনায় আটক ননী গোপাল বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় ঠাকুরগাঁও সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

এ বিষয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই দূরপাল্লার একটি বাসে করে এক ব্যক্তি মাদক বহন করছে। পরে তৎক্ষণাৎ আমরা একটি টিম প্রস্তুত করি এবং আলম এন্টারপ্রাইজ নামের দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করি। আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, আমাদের এখানে লোকবল সংকটের কারণে আমাদের কার্যক্রম পরিচালনা করতে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমাদের এখানে একজন ইন্সপেক্টর ও একজন সাব-ইন্সপেক্টর জরুরি ভিত্তিতে প্রয়োজন। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি বিষয়টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews