
খুলনা জেলা, দাকোপ প্রতিনিধি
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শরাফপুর খেয়াঘাটে চরম বেহাল দশার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ চরম ঝুঁকি ও ভোগান্তি নিয়ে নদী পারাপার হচ্ছেন।দীর্ঘদিন ধরে খেয়াঘাটটি কোনো সংস্থার না হওয়ায় এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় জনসাধারণের যাতায়াত এখন মারাত্মক ব্যাহত হচ্ছে। নদীর তীর হতে ঘাট পর্যন্ত যাতায়াতের জন্য যে দীর্ঘ বাসের সাঁকো তৈরি করা হয়েছে, তা অত্যন্ত নড়বড়ে এবং ঝুঁকিপূর্ণ। জোয়ার ভাটার সময়ে এই সাঁকো দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষের জন্য, বিশেষ করে নারী ও শিশু এবং বৃদ্ধদের জন্য এক প্রকার অগ্নিপরীক্ষা পরিণত হয়। স্থানীয় তদন্ত সূত্রে জানা যায়, প্রতিদিন এই ঘাট দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থী,ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষ পারাপার হয়ে থাকে।একটি মাত্র নৌকার উপর ভরসা করে,গাদাগাদি করে মানুষকে নদী পার হতে হচ্ছে।নড়বড়ে সাঁকোটির উপর দিয়ে মালামাল বাসাইকেল,মোটরসাইকেল নিয়ে চলাচল করা যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। এলাকাবাসীর দাবি শরাফপুর ও গাওঘরা খেয়া ঘাটের এই জরাজীর্ণ দুর্বল অবকাঠা দ্রুত সংস্কার করা হোক এবং দ্রুত ব্রিজের কাজ শেষ হলে জনসাধারণকে ভোগান্তি থাকবে না। টেকসই ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী সাধারণ মানুষ।