রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
Title :
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

তাক লাগালেন গাজীপুরের ১ আসনের সংসদ সদস্য পরিবার পুরো কালিয়াকৈর জুড়ে

  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭০ Time View

তাক লাগালেন গাজীপুরের ১ আসনের সংসদ সদস্য পরিবার
পুরো কালিয়াকৈর জুড়ে

মোঃ খাইরুল ইসলাম
উপজেলা প্রতিনিধি শ্রীপুর

গাজীপুর-১ আসনের মানবতার এমপি খ্যাত সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান এর পরিবার নিয়ে এখন পুরো কালিয়াকৈর জুড়ে তোলপাড়। বাবা হয়েছেন গাজীপুর-১ আসনের এমপি, কন্যা হয়েছেন ব্যারিস্টার, ছেলে হয়েছেন কানাডার ইঞ্জিনিয়ার।

এই ত্রিমুখী সাফল্যে এলাকায় এখন একটাই আলোচনা। যা কালিয়াকৈরের ইতিহাসে এক বিরল ও গর্বের ঘটনা হিসেবে দেখছেন স্থানীয়রা।

মুনমুন নামের এই মেয়েটি আমাদের এলাকার গর্ব, তার বাবা ও আমাদের গর্ব, গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমানের কথা ও তার মেয়ে মুনমুন এর কথা। লতিফপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী থেকে তিনি আজ বার এট ল ডিগ্রি শেষ করে এক বছরের মধ্যেই আমাদের মাঝে ফিরে এসে দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। আমরা গর্ব করে বলতে পারব, আমাদের গ্রামে এমপি আছে, আমাদের গ্রামে ব্যারিস্টার আছে।

জানা গেছে, এমপি কন্যা মুনমুন লন্ডনে ব্যারিস্টারি পড়ছেন, তার আর মাত্র এক বছর বাকি আছে। ব্যারিস্টারি শেষ করেই তিনি দেশে এসে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করবেন। অন্যদিকে তার ছেলে কানাডায় ইঞ্জিনিয়ারিং পড়ছেন।

কালিয়াকৈর লতিফপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে এমপি কন্যা মুনমুন বক্তব্য রাখার পর নিজ হাতে মেধাবী ছাত্রীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন।

লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ-২০২৬ এ জীবনের প্রথম মঞ্চে বাবার সাথে এসে কন্যা মুনমুন তেজী কণ্ঠে বলেন, আমি লতিফপুরের মেয়ে। এই মাটিতে আমার জন্ম। আমি লন্ডনে ব্যারিস্টারি পড়ছি, আর এক বছর বাকি। অনেকে মনে করে বিদেশে গেলে কেউ দেশে ফেরে না। আমি ফিরবো। আমি আমার বাবার মতো এই কালিয়াকৈরের গরীব মানুষের জন্য ফ্রিতে আইনি সেবা দেব। আমার বাবা আমাকে শিখিয়েছেন, শিক্ষা নিয়ে অহংকার করতে নেই, মানুষের সেবা করতে হয়। আমি সেই সেবাই করবো।

তার এই আবেগঘন বক্তব্যে উপস্থিত শত শত মা-বোন চোখের পানি ধরে রাখতে পারেননি।

মেয়ের পাশে দাঁড়িয়ে আবেগে কাঁপতে কাঁপতে এমপি মোঃ মজিবুর রহমান বলেন, আমার ছেলে কানাডায়, মেয়ে লন্ডনে। আমি তাদের বলেছি, তোমরা মানুষ হও। আমার মেয়ে মুনমুন আজ ব্যারিস্টার হচ্ছে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হচ্ছে। কিন্তু তারা বিদেশে থাকবে না। তারা দেশে ফিরে মানুষের সেবা করবে। আমি গর্ব করে বলতে চাই, বাবা হয়েছে গাজীপুর-১ আসনের এমপি, কন্যা হয়েছে ব্যারিস্টার, ছেলে হয়েছে ইঞ্জিনিয়ার। এটা আমার একার গর্ব না, এটা পুরো কালিয়াকৈরবাসীর গর্ব। আমার মেয়ে এক বছরের মধ্যেই দেশে ফিরে কালিয়াকৈরে একটি ফ্রি লিগ্যাল এইড সেন্টার করবে, যেখানে গরীব মানুষ বিনা টাকায় ন্যায়বিচার পাবে।

লতিফপুর গ্রামের প্রবীণ হাজী বলেন, আগে শুনতাম এমপির পোলাপান বিদেশে গিয়ে আর ফেরে না। মজিবুর সাহেবের পরিবার আমাদের ভুল ভাঙিয়ে দিলো। তার মেয়ে ব্যারিস্টার হয়ে দেশে ফিরবে, এটা আমাদের জন্য বিশাল গর্ব। আমরা বলতে পারব; আমাদের গ্রামে এমপি আছে, আমাদের গ্রামে ব্যারিস্টার আছে। এটা আমাদের আনন্দ।

স্থানীয় অভিভাবক শাহিনা আক্তার কাঁদতে কাঁদতে বলেন, আমার মেয়েও লতিফপুর স্কুলে পড়ে। মুনকে দেখে সে এখন স্বপ্ন দেখে। মুন আমাদের মেয়েদের জন্য আইডল। মুনের মতো মেয়ে প্রতিটি ঘরে ঘরে জন্ম নিক।

যুব সমাজের প্রতিনিধিরা বলেন, একই পরিবারে এমপি, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার -এটা কালিয়াকৈরের ইতিহাসে প্রথম। এই পরিবারই পারে কালিয়াকৈরকে বদলে দিতে। আমরা এমন পরিবারের পাশে আজীবন থাকবো।

স্থানীয়রা বলছেন, এই পরিবারের সাফল্য কালিয়াকৈরের জন্য একটি ইতিহাস হয়ে থাকবে। লতিফপুরের ধুলোমাখা স্কুল থেকে উঠে এসে আজ লন্ডনের ব্যারিস্টার এটি শুধু একটি পরিবারের গল্প নয়, এটি পুরো কালিয়াকৈরের গর্বের ইতিহাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews