শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

দুই শিশু সন্তানের সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পান ব্যবসায়ির বিরুদ্ধে

  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View

দুই শিশু সন্তানের সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পান ব্যবসায়ির বিরুদ্ধে

মোঃ খাইরুল ইসলাম উপজেলা প্রতিনিধি শ্রীপুর

গাজীপুরের শ্রীপুরে আশ্রয় দেওয়ার কথা বলে নিরজন স্থানে নিয়ে দুই শিশু সন্তানের সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পান ব্যবসায়ির বিরুদ্ধে। নির্যাতনের শিকার হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ওই নারী দুই সন্তানসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এতে তাঁর চার বছর বয়সী বড় ছেলে গুরুতর আহত হয়েছে বলে সাংবাদিকদের কাছে তার বক্তব্য উপস্থাপন করেন।

গত মঙ্গলবার গভীর রাতে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় পানের আড়তসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম সোহরাব হোসেন (৩৫)। তিনি নেত্রকোনার বাসিন্দা ও মাওনা চৌরাস্তার পান ব্যবসায়ী।

ভুক্তভোগী জানান, স্বামী ছেড়ে যাওয়ায় ও বাসাভাড়া দিতে না পেরে মঙ্গলবার দুপুরে জৈনা বাজারের বাসা থেকে বের হয়ে দুই সন্তানসহ ফুটপাতে আশ্রয় নেন। রাত সাড়ে ১০টার দিকে আশ্রয় দেওয়ার কথা বলে সোহরাব তাঁকে নির্জন স্থানে নিয়ে শিশুদের সামনেই ধর্ষণ করে পালিয়ে যায়। পরদিন ঘটনাটি জানালে অন্য ব্যবসায়ীরা টাকা দিয়ে মীমাংসার প্রস্তাব দেন এবং পুলিশে না জানাতে হুমকি দেওয়া হয়। লোকলজ্জা ও বিচারে ব্যর্থ হয়ে বাধ্য হয়ে তিনি চলন্ত গাড়ির নিচে ঝাঁপ দেন। এমন খবরে বৃহস্পতিবার দুপুরে মাওনা পানের আড়তে গিয়ে জিজ্ঞাসাবাদে জন্য দুজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, বিষয়টি তদন্ত চলছে, ভুক্তভোগী নারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews