শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Title :
কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল গবভীর শোক ও মাগফিরাত কামনা শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন

দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা

  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা

স্টাফ রিপোর্টার : মুহাম্মদ সালাহ্ উদ্দীন, আলীকদম (বান্দরবান)

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের লেংক্লাং পাড়ার খিদু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলীকদম জোনের ব্যবস্থাপনায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে দুর্গম পাহাড়ি এলাকার তিন শতাধিক নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

ক্যাম্পে মুরুং সম্প্রদায়ের বিভিন্ন বয়সী রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা-পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

আয়োজকরা জানান, দুর্গম ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে লেংক্লাং পাড়া ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের উপজেলা সদরে গিয়ে চিকিৎসাসেবা গ্রহণ করতে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়।

বিশেষ করে যাতায়াতের ব্যয়, দীর্ঘ পথ এবং আর্থিক অসচ্ছলতার কারণে অনেক দরিদ্র পরিবারের পক্ষে নিয়মিত চিকিৎসাসেবা গ্রহণ করা কঠিন হয়ে পড়ে।

এমন বাস্তবতায় দুর্গম জনপদের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।

ক্যাম্পে আলীকদম জোনের আরএমও ক্যাপ্টেন খন্দকার রায়হান আহমেদের নেতৃত্বে একটি মেডিকেল টিম অংশ নেয়।

মেডিকেল টিমের সদস্যরা আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে রোগের ধরন অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা-পরামর্শ দেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দুর্গম এলাকা থেকে উপজেলা সদরে গিয়ে চিকিৎসা নেওয়া সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।

স্থানীয় পর্যায়ে চিকিৎসক, পরামর্শ ও ওষুধ পাওয়ায় তাঁরা উপকৃত হয়েছেন।

আলীকদম জোনের কর্মকর্তারা জানান, দুর্গম পাহাড়ি জনপদের মানুষের কাছে স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় মৌলিক সেবা পৌঁছে দিতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের চিকিৎসা কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews