বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Title :
লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার জমি ভরাটে বন্ধ গানডার বিলের পানি চলাচল, ৩ ইউনিয়নে ভয়াবহ জলাবদ্ধতা বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭ বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭ বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭ শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক এতিম ও অসহায় মেয়েদের স্বপ্নপূরণের ঠিকানা নকলার ‘হাবিবে জান্নাত’ মহিলা এতিমখানা দোয়ারাবাজার উপজেলা পান্ডার গাঁও ইউনিয়নে গাঁজাসহ আটক যুবক জনতার হাতে পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর। ধামরাই থানাধীন ভালুম মধ্যপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রীর খাল খনন প্রকল্প পরিদর্শন,উন্নয়ন কার্যক্রম সন্তোষ প্রকাশ

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৮৭ Time View

মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি

আজ (২৯ জুন)বুধবার বিকেলে দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে অবস্হিত বাড়ীগাও খাল খনন ও পুনঃখনন প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি প্রকল্পের অগ্রগতি, স্হানীয় জনগণের উপকারিতা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, গ্রামীন অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল খনন ও পূনঃখনন কার্যক্রম অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসাবে ইজিপিপি কর্মসূচির আওতায়”বাডীগাও খাল (বাসাইল বিল হতে বংশী নদী অভিমুখী খাল খনন ও পুনঃখনন। প্রকল্পের শুভ উদ্বোধন করেছিলেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন। প্রকল্পটির দৈর্ঘ্য ৩,০০০ কিলোমিটার এবং এটি ধামরাই উপজেলার কুরলা ইউনিয়নে অবস্থিত। প্রকল্পটি বাস্তবায়ন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, যা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-এর অধীনে পরিচালিত হচ্ছে।

পরিদর্শন কালে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং ধামরাই বিএনপির সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, খাল খনন ও পূনঃখননের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে, কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে। তারা সরকারের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

পরিদর্শন শেষে মন্ত্রী স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে সরকারের চলমান কার্যক্রম সম্পর্কে আশাবাদ ব্যর্থ করেন। তিনি বলেন, জনগণের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে এবং ভবিষ্যতে ও এ ধারা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews