শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

নওগাঁর সাপাহারে আমের বাজারে স্থবিরতা, বিপাকে আম চাষিরা

  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৮৪ Time View

মোঃ রাসেদ আলী নওগাঁ পত্নীতলা উপজেলা প্রতিনিধ

নওগাঁর সাপাহার উপজেলার আমের বাজারে আজ সোমবার, ২২ জুন ২০২৬, বেচাকেনায় চরম স্থবিরতা দেখা দিয়েছে। সকাল থেকেই টানা ও ভারী বৃষ্টিপাতের কারণে উপজেলার বিভিন্ন আমের হাট ও বাজারে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি ছিল অত্যন্ত কম।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিকূল আবহাওয়ার কারণে অধিকাংশ আম ব্যবসায়ী আজ আম কেনাবেচা বন্ধ রেখেছেন।

ফলে আম নিয়ে বাজারে আসা শত শত চাষি ও বাগান মালিক ব্যাপক দুর্ভোগে পড়েছেন।
বেচাকেনা বন্ধ থাকায় অনেকের আম নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা তাদের আর্থিক ক্ষতির পরিমাণ আরও বাড়িয়ে তুলছে।

চাষিরা জানান, চলতি মৌসুমে আমের বাজার এমনিতেই নানা কারণে চাপের মধ্যে রয়েছে। তার ওপর আজকের বৃষ্টির কারণে বাজার কার্যত থমকে গেছে। দ্রুত আবহাওয়া স্বাভাবিক না হলে এবং বাজারে ক্রেতা ফিরে না এলে চাষিদের ক্ষতি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে সারাদিন বৃষ্টির কারণে সাপাহারের আমের বাজারে থমথমে পরিবেশ বিরাজ করছে।
ব্যবসায়ী ও চাষিরা পরিস্থিতির উন্নতির অপেক্ষায় রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews