শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

নবলোক রেইজ প্রকল্পের উদ্যোগে বেকার তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থানে আউটরিচ সভা অনুষ্ঠিত।

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ Time View

নবলোক রেইজ প্রকল্পের উদ্যোগে বেকার তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থানে আউটরিচ সভা অনুষ্ঠিত।

আরিফুল ইসলাম
তালা সাতক্ষীরা (প্রতিনিধি)।

বেকার তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় নবলোক রেইজ প্রকল্পের উদ্যোগে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের চৌধুরীপাড়ায় নবলোক পরিষদের অফিস প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।
বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক ও কারিগরি সহযোগিতায় পরিচালিত রেইজ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের বেকার তরুণ-তরুণীদের চাহিদাভিত্তিক কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং তাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। এ ছাড়া সম্ভাবনাময় ও উপযুক্ত শিক্ষানবিশ নির্বাচন, প্রকল্প সম্পর্কে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং আগ্রহী তরুণ-তরুণীদের প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নিরীক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সাতক্ষীরা এরিয়া ম্যানেজার মো. মাহবুবুর রহমান এবং সাতক্ষীরা শাখা ব্যবস্থাপক মো. অহিদুজ্জামান। এ ছাড়া বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৮০ জন অংশগ্রহণকারী সভায় উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মুস্তাফিজুর রহমান রেইজ প্রকল্পের আওতায় বিগত বছরের শিক্ষানবিশ কার্যক্রমের সফলতা তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, নতুনভাবে এ কার্যক্রমে যুক্ত হতে যাওয়া তরুণ-তরুণীরাও পূর্ববর্তী বছরের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে।
তিনি আরও জানান, ২০২৬-২০২৭ অর্থবছরে রেইজ প্রকল্পের আওতায় ৪ ও ৬ মাস মেয়াদি প্রায় ২০টি ট্রেডে ৩২০ জন তরুণ-তরুণীকে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ দেওয়া হবে। পাশাপাশি প্রকল্পের আওতায় তাদের জন্য বিভিন্ন ধরনের সহায়তা ও সুযোগ-সুবিধা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews