মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

​নবীনগরে স্ত্রীর সাথে কলহের জেরে মনিরেরমৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৫০ Time View

​নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:নার্গিস আক্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের খড়িয়ালা গ্রামে পারিবারিক কলহের জেরে মনির মিয়া (৪০) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।
​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত কিছু দিন ধরে মনির মিয়ার সঙ্গে তাঁর স্ত্রীর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য ও ঝগড়াঝাঁটি চলছিল। এরই ধারাবাহিকতায় গতকাল রাতেও উভয়ের মধ্যে প্রচণ্ড কথা-কাটাকাটি ও কলহের সৃষ্টি হয়। এরপরই মনির মিয়ার মৃত্যুর ঘটনাটি ঘটে।
​ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা—তা নিয়ে এলাকায় নানামুখী গুঞ্জন চলছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, । মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
​এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews