
নরসিংদীর মাধবদী পৌরসভা এলাকায় মোবাইল কোর্টের সংক্ষিপ্ত প্রতিবেদন
মোঃ ইকবাল হোসেন জেলা প্রতিনিধি নরসিংদী
আজ ৩০-০৯-২০২৬ খ্রিস্টাব্দ তারিখে নরসিংদীর মাধবদী পৌরসভা এলাকায় পরিচালিত মোবাইল কোর্টের সংক্ষিপ্ত প্রতিবেদন নিম্নরূপ:
অভিযানের সংখ্যা: ০২ টি, মোট মামলা: ০৪ টি
স্থান: মাধবদী পৌরসভা এলাকা, মোট অভিযুক্ত ব্যক্তি: ০৪ জন
অপরাধের বিবরণ: ১। পৌরসভার রাস্তা বিনা অনুমতিতে কেটে ফেলা; এবং
২। ইটিপি ব্যতীত ডায়িং পরিচালনা, ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, ধারণ ও মজুদকরণ এবং ডায়িংয়ের মামলা ও গরম পানি সড়কে ফেলা ইত্যাদি।
প্রযোজ্য আইন: ১। স্থানীয় সরকার ( পৌরসভা) আইন,২০০৯; এবং
২। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫।
প্রসিকিউটর: আরিফা বেগম, পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর।
মোট অর্থদণ্ড: ৫,০২,০০/-( পাঁচ লক্ষ দুই হাজার) টাকা মাত্র।
বিস্তারিত: ২,০০০+২,০০,০০০+২,০০,০০০+১,০০,০০০=৫,০২,০০০/- টাকা।
অভিযান পরিচালনা করেন:
জনাব আসমা জাহান সরকার, উপজেলা নির্বাহী অফিসার, নরসিংদী সদর ও প্রশাসক, মাধবদী পৌরসভা; এবং
জনাব মোঃ খালিদ হোসেন শিমুল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী এবং সিইও, মাধবদী পৌরসভা।