মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা প্রতিরোধে মাঠে অবস্থান নিয়েছে যুবদল ও ছাত্রদল

  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৭০ Time View

মনজুর আলম স্টাফ রিপোর্টার কক্সবাজার

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৩ জুন) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সকাল থেকেই জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি দেখা যায়।

সকালে কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি যুবদল ছাত্র দল অঙ্গসহযোগীর সংগঠনের অসংখ্য নেতাকর্মী। পরে দুপুরের দিকে জেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘুমগাছতলা শহীদ মিনার মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় ফ্যাসিবাদের পুনরুত্থান এবং যেকোনো ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমেদ,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ আমীর আলী উজ্জ্বল,স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট ইউনূস, কৃষকদের সভাপতি এস এম গিয়াস উদ্দিন আফসেল, জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির উদ্দেশ্যে কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টি করতে কেউ কর্মসূচির আড়ালে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করলে তা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews