
আরমান হোসেন ফয়সাল লোহাগাড়ার প্রতিনিধি চট্টগ্রাম জেলা
আজ প্রখ্যাত আশেখে রাসুল (সা:)হয়রত হাফেজ আহমদ শাহ সাহেব কেবলা (রহ,) এর পবিত্র মাজার জিয়ারত করেন বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা কাউন্সিলের সদস্য জনাব মহিদুর রহমান সাহেব।
জিয়ারত শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (সা.) মাহফিলের বিভিন্ন নিদর্শন ও কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি আসন্ন ৫৬তম সীরাত মাহফিলের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন এবং মাহফিলের আয়োজকদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপস্থিত ছিলেন ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (সা.) মাহফিলের মতোয়াল্লী কমিটির সভাপতি জনাব মাওলানা হাফিজুল ইসলাম মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জনাব মাওলানা আব্দুল মালেক মোহাম্মদ ইবনে দিনার নাজাত সাহেবসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আল্লাহ তাআলা আসন্ন ৫৬তম সীরাত মাহফিলকে সফল ও কল্যাণময় করুন। আমীন।