শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

ফেনীতে গাঁজা ও ইয়াবাসহ আটক ২

  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ Time View

এম,এ,করিম ভুঁইয়া,​স্টাফ রিপোটার

ফেনীতে ফেনী জেলা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক ফেনী পৌর শহরের মাস্টারপাড়া ও একাডেমি স্টেডিয়াম এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে সাড়ে ৩ কেজি গাঁজা এবং ১৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।​রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।​গ্রেপ্তারকৃতরা হলেন— পরশুরামের বালুকিয়া এলাকার বাসিন্দা (বর্তমানে মাস্টারপাড়া ১নং ওয়ার্ডের মমতাজুল হক চৌধুরী ম্যানশনের বাসিন্দা) আকবর হোসেন সানি চৌধুরী (২৭) এবং লক্ষ্মীপুরের বাসিন্দা (বর্তমানে ফেনী একাডেমি স্টেডিয়াম সংলগ্ন এসকিউ ম্যানশনের বাসিন্দা) খোরশেদ আলম (৩৬)।পুলিশ সূত্রে জানা যায়, ফেনী জেলা পুলিশ সুপারের নির্দেশে ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোতাহার হোসেন, এসআই মোনেম শাহরিয়া চৌধুরী ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অনুপ কুমার বিশ্বাসের নেতৃত্বে একটি দল মাস্টারপাড়া ও একাডেমি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আসামিদের কাছ থেকে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, একাধিক মামলার পলাতক আসামি সোহেল প্রকাশ কালু (৪০) ও রহমান হোসেন (৪৫)-এর সহায়তায় তারা বিক্রয়ের উদ্দেশ্যে এসব মাদক সংগ্রহ করেছিল।​বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার পরিদর্শক তদন্ত সজল কান্তি দাশ জানান, এ ঘটনায় জড়িতদের সংশিষ্ট আইনানুগ ধারায় মামলা রুজু করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। এবং জেলাজুড়ে এ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews