শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

মানিকগঞ্জের সিংগাইরে লক্ষ্মীপুর-কানাইনগর সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

মানিকগঞ্জের সিংগাইরে লক্ষ্মীপুর-কানাইনগর সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
​সাইফুর রহমান, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
​মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় লক্ষ্মীপুর আওড়া ব্রিজ হতে বাহাদিয়া প্রাইমারি স্কুল ভায়া কানাইনগর খাল সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
​শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার লক্ষ্মীপুর আওড়া ব্রিজ এলাকায় এ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান (শান্ত)।
​স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে সড়কটির চেইনেজ ০০-১৯৬০ মিটার, অর্থাৎ প্রায় ১ দশমিক ৯৬ কিলোমিটার অংশ বিসি (বিটুমিনাস কার্পেটিং) দ্বারা পাকা ও উন্নত করা হবে।
​ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
​সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন নাহার পপি
​সিংগাইর থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম
​মানিকগঞ্জ জেলা প্রকৌশলী মো. জামাল
​সিংগাইর উপজেলা প্রকৌশলী গোলাম সামদানী
​মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য মো. আলাউদ্দিন ও মো. আমজাদ হোসেন
​আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গফুর ও আব্দুল মান্নান
​বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সফি ডাক্তার
​সিংগাইর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এফ এম রিপন আক্তার ফজলু
​সাবেক কাউন্সিলর আকরাম হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
​এই সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হলে লক্ষ্মীপুর, আওড়া, বাহাদিয়া ও কানাইনগরসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে এবং সামগ্রিক আর্থসামাজিক উন্নয়ন সাধিত হবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews