রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Title :
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

রাজবাড়ি গার্ডেন পার্কে বিভিন্ন দায়িত্বে নারীদের নিয়োগ, এলাকায় চলছে আলোচনা

  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ Time View

রাজবাড়ি গার্ডেন পার্কে বিভিন্ন দায়িত্বে নারীদের নিয়োগ, এলাকায় চলছে আলোচনা

কেরানীগঞ্জ প্রতিনিধি, তাহামিনা আক্তার:

ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুরে অবস্থিত রাজবাড়ি গার্ডেন পার্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নারীদের নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চলছে আলোচনা। টিকিট কাউন্টার, ওয়াটার পার্কের প্রবেশপথসহ বিভিন্ন রাইড ও সেবাকেন্দ্রে নারী কর্মীদের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে।

পার্কটির মালিক জাহাঙ্গীর হোসেন। কর্তৃপক্ষের এমন উদ্যোগকে ঘিরে অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে—বিভিন্ন দায়িত্বে পুরুষ কর্মীদের পাশাপাশি নারীদের কেন নিয়োগ দেওয়া হচ্ছে।

বিষয়টি নিয়ে পার্কের ম্যানেজার রহিমের সঙ্গে কথা হলে তিনি জানান, পার্কের পরিবেশ শান্ত, সুন্দর ও সুশৃঙ্খল রাখার বিষয়টি বিবেচনা করেই নারীদের বিভিন্ন দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। তার মতে, অনেক ক্ষেত্রে নারীরা ধৈর্যসহকারে এবং শান্তভাবে পরিস্থিতি সামাল দিতে পারেন।

ম্যানেজার আরও জানান, স্থানীয়ভাবে পরিচিত বা প্রভাবশালী কিছু ব্যক্তি কখনো কখনো টিকিট না কেটে পার্কে প্রবেশ কিংবা নিয়মের বাইরে সুবিধা নেওয়ার চেষ্টা করেন বলে তাদের অভিজ্ঞতা রয়েছে। নারী কর্মীরা দায়িত্বে থাকলে এ ধরনের চাপ তুলনামূলকভাবে কম দেখা যায় বলেও জানান তিনি।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, নারীরা পরিবার ও সংসার পরিচালনার পাশাপাশি কর্মক্ষেত্রেও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে পারেন। তাই নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পাশাপাশি পার্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে তাদের সম্পৃক্ত করা হয়েছে।

এদিকে রাজবাড়ি গার্ডেন পার্কে দর্শনার্থীদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড, দোলনা ও ঝুলাসহ নানা ব্যবস্থা। পার্কের বিভিন্ন স্থানে রয়েছে বসার জায়গা। পরিবার ও শিশুদের নিয়ে অবসর সময় কাটানোর জন্য রয়েছে মনোরম পরিবেশ।

সবুজে ঘেরা সুন্দর পরিবেশ, বিভিন্ন বিনোদন ব্যবস্থা এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকায় রাজবাড়ি গার্ডেন পার্ক স্থানীয় দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। একই সঙ্গে বিভিন্ন দায়িত্বে নারীদের নিয়োগ দেওয়ার উদ্যোগটি এলাকায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews