শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

রাজশাহীর বাগমারায় চোলাই মদ ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ Time View

রাজশাহীর বাগমারায় চোলাই মদ ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

অপু দাস, রাজশাহী ব্যুরো।

রাজশাহীর বাগমারা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দেশীয়ভাবে প্রস্তুত চোলাই মদ ও গাঁজাসহ অলড্রিন কুমার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী। এ সময় তার কাছ থেকে ১৪ লিটার চোলাই মদ, ১ কেজি ৭৮৫ গ্রাম গাঁজা এবং মাদকদ্রব্য মাপার কাজে ব্যবহৃত একটি ডিজিটাল ওয়েট মেশিন উদ্ধার ও জব্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে এসআরবি। এরই অংশ হিসেবে রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) রাজশাহীর বাগমারা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর সকাল ৯টা ১০ মিনিটের দিকে বাগমারা থানার হাটগাংগুপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পূর্ব পাশে একটি বাড়িতে মাদকদ্রব্য বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন গোপন তথ্য পাওয়া যায়। তথ্যের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এসআরবি-৫-এর সিপিএসসির একটি আভিযানিক দল দ্রুত ওই এলাকায় পৌঁছে অভিযান শুরু করে।
অভিযানের একপর্যায়ে হাটগাংগুপাড়া এলাকার অনিল কুমারের ছেলে অলড্রিন কুমারকে আটক করা হয়। তিনি হাটগাংগুপাড়া, বাগমারা থানা, রাজশাহী জেলার বাসিন্দা। অভিযানকালে তার হেফাজতে থাকা বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে ঘটনাস্থলে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী উদ্ধার করা মাদকদ্রব্য এবং অন্যান্য আলামত জব্দ করা হয়। অভিযানে মোট ১৪ লিটার দেশীয়ভাবে প্রস্তুত চোলাই মদ, ১ কেজি ৭৮৫ গ্রাম গাঁজা এবং মাদকদ্রব্য ওজন করার জন্য ব্যবহৃত একটি ডিজিটাল ওয়েট মেশিন জব্দ করা হয়েছে।
অভিযান সংশ্লিষ্টরা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলো বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল। তবে মাদকগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না এবং মাদক বিক্রির সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য যাচাই করা হবে।
গ্রেপ্তার অলড্রিন কুমারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে রাজশাহীর বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্টরা আরও জানান, মাদকদ্রব্যের বিস্তার প্রতিরোধ এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এসআরবি-৫-এর মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews