শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

লোহাগাড়ায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সাথে অশালীন আচরণের অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযুক্ত শিক্ষক শাহাব উদ্দিন বীরবিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক

  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

লোহাগাড়ায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সাথে অশালীন আচরণের অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযুক্ত শিক্ষক শাহাব উদ্দিন বীরবিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

আরমান হোসেন ফয়সাল
লোহাগাড়ার প্রতিনিধি
চট্টগ্রাম জেলা

 

সোমবার(২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চুনতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পানত্রিশা এলাকায় বিদ্যালয়ের সামনে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন করেন বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয়রা।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় তারেক হোসেন, মেহেদী হাসান, মো. রায়হান, নেজাম উদ্দিন ও রাকিব প্রমুখ। তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ঘটনায় বিদ্যালয় ও এলাকার সুনাম ক্ষুন্ন হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন ও অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক শাহাব উদ্দিন জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিকভাবে হেনস্তা করার জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত ইসলাম জানান, ওই শিক্ষকের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বিষয়টি খুবই অস্বস্তি ও বিব্রতকর। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি বলে মনে করেন তিনি।

লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ বিন-আখন্দ জানান, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করা হবে। পরবর্তীতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews