শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

লোহাগাড়ার দুই যুবক ঘুরতে গিয়ে দিন দুপুরে লামার সরই ইউনিয়ন থেকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা

  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১০৭ Time View

আরমান হোসেন ফয়সাল লোহাগাড়ার প্রতিনিধি চট্টগ্রাম জেলা

লোহাগাড়ায় দুই যুবক ঘুরতে গিয়ে দিন দুপুরে লামার সরই ইউনিয়ন থেকে ধরে নিয়ে যাই সন্ত্রাসীরা।
পরে তিন লাখ টাকা মুক্তিপণ দিয়ে গভীর রাতে মুক্তি পায় ওই দুই যুবক। গত রোববার বিকেলে লোহাগাড়ার পাশর্^বর্তী বান্দরবানের লামার সরই ইউনিয়নের আমতল এলাকার লাল ব্রিজ থেকে মুখোশধারী সন্ত্রাসীরা তাদের তুলে নিয়ে যায়।
ভুক্তভোগী কাতার প্রবাসী মহিউদ্দীন(৩০) লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গৌডস্থান নয়াপাড়া এলাকার শহর আলীর ছেলে, আনোয়ার হোসেন(৩৫) একই এলাকার শামসুল আলমের ছেলে।
জানা যায়, গত রবিবার(২২ জুন) বিকাল চার টার দিকে লোহাগাড়ার আনোয়ার হোসেন এবং কাতার প্রবাসী মহিউদ্দিন নামের দুই যুবক মোটরসাইকেল নিয়ে লামায় ঘুরতে যান। ঘুরে ফেরার পথে লামার সরই ইউনিয়নের আমতল এলাকার লাল ব্রিজ পৌঁছলে মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। মুখোশধারী সন্ত্রাসীরা দুই মোটরসাইকেলসহ ধরে তাদে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে পরিবারের সাথে যোগাযোগ করে তিন লাখ টাকা মুক্তিপণ নিয়ে প্রায় ৬ ঘন্টা পর ছেড়ে দেয়।
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে স্থানীয় বাসিন্দা আব্বাস বিন ইদ্রিস সামাজিক যোগাযোগ মাধমে লিখেছেন, ঘটনাস্থলে পাশেই রয়েছে পুলিশ ফাঁড়ি এবং সেনাবাহিনীর ক্যাম্প। এসব বন্ধ করা না গেলে পাহাড়ে পর্যটক আসা বন্ধ হয়ে যাবে। প্রশাসনের উচিত কঠোর হস্তে এদের দমন করা।
এবিষয়ে জানতে সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মাসুম সরদারকে মুঠোফোনে সংযোগ পাওয়া না যাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews