
আরমান হোসেন ফয়সাল লোহাগাড়ার প্রতিনিধি চট্টগ্রাম জেলা
লোহাগাড়া উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা, অস্থিতিশীলতা ও দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা যুবদল।
সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডাকা এই কর্মসূচিতে অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদ জানানো হয়।
সোমবার (২৩ জুন) রাতে ১১টার দিকে উপজেলার সদর বটতলী মোটর স্টেশনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ গোষ্ঠী আখ্যা দিয়ে তাদের সব কার্যক্রম কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন।
মিছিলে ‘রাস্তাঘাটে নামিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘স্বৈরাচারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
মিছিল শেষে সিকদার সেন্টারের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জননেতা জনাব নাজমুল মোস্তাফা আমিন, ভাইয়ের নেতৃত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা সদস্য ও লোহাগাড়া উপজেলা ছাত্রদল শহিদুল ইসলাম শহীদ ভাই,
লোহাগাড়া উপজেলা ছাত্রদলের মোঃ কায়েস ভাই,
লোহাগাড়া উপজেলা ছাত্রদলের আহাদ ভাই,
আলহাজ্ব বার আলিয়া কলেজের সাংগঠনিক সম্পাদক মোঃ মুন্না,
লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাকিবুল হাসান,
চট্টগ্রাম দক্ষিণ জেলা জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক সাংগঠক লোহাগাড়া উপজেলা ছাত্রদল মোঃ তানভীর জিহান,
আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের প্রচার সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক ও পদমর্যাদা আরমান হোসেন ফয়সাল,
সংগঠক লোহাগড়া উপজেলা ছাত্রদলের লতিফুর রহমান।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৭ বছরে বিএনপির রাজনৈতিক কর্মসূচি পরিচালনায় নানা বাধা ও হয়রানির মুখোমুখি হতে হয়েছে। বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা আত্মগোপনে থেকে সাংগঠনিক তৎপরতা চালানোর চেষ্টা করছে।
রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিয়ে বক্তারা আরও বলেন, ছাত্রদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই তারা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছে এবং এবারও এই অপপ্রচারের ‘দাঁতভাঙা’ জবাব দেওয়া হবে।