শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

লৌহজংয়ে ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ পিকআপ জব্দ

  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ Time View

লৌহজংয়ে ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ পিকআপ জব্দ

আবু বকর সিদ্দিক:- মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ২৪ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কনকসার বাজার ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়।এসআরবি-১০ সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অস্থায়ী চেকপোস্ট বসায়।চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালানোর সময় একটি পিকআপ থামানো হয়।পরে পিকআপটিতে তল্লাশি চালিয়ে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ ঘটনায় পিকআপে থাকা চারজনকে গ্রেপ্তার করে অভিযানকারী দল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের বন্দর থানার মহজমপুর গ্রামের শংকর রাজবংশী (৪০)।একই গ্রামের অন্তিপ চন্দ্র দাস (২০) ও দীপ্ত দাস (১৯) এবং বাজুরবাগ গ্রামের মো:গোলাম হোসেন (৩৮)।অভিযানে মাদক বহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।এসআরবি-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন সোমবার দুপুরে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান,পিকআপটি তল্লাশির সময় গাঁজাগুলো উদ্ধার করা হয়।উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২০ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

এসআরবি-১০ জানিয়েছে,মাদক নির্মূলে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।মাদক,অস্ত্র,সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।এ ঘটনায় পিকআপে গাঁজা পরিবহনের সঙ্গে জড়িতদের বিষয়ে আইনগত তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews