শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

শান্তিগঞ্জে মসজিদের ভেতরে যুবককে কুপিয়ে জখম

  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

শান্তিগঞ্জে মসজিদের ভেতরে যুবককে কুপিয়ে জখম

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় নাহিদ ইসলাম (৩০) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত নাহিদ ইসলাম উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও পশ্চিমপাড়ার সাইফুর রহমানের ছেলে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতি শুক্রবারের মতো এদিনও জুমার নামাজ আদায় করতে বীরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে যান নাহিদ ইসলাম। নামাজরত অবস্থায় পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের প্রতিপক্ষ রেজাউল, তার ছেলে জাহিন এবং আফজল, জুনেল, সেবির, সুবাদসহ কয়েকজন মিলে নাহিদ ইসলামের ওপর রামদা দিয়ে উপর্যুপরি আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যান বলে জানা গেছে। পরে আত্মীয়স্বজন ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাহিদ ইসলামকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আহত নাহিদ ইসলামের ভাই আবু বক্কর সিদ্দিক হিরু বলেন, “পূর্বশত্রুতার জের ধরে আমার ভাইয়ের ওপর বীরগাঁও পশ্চিমপাড়ার রেজাউল, তার ছেলে জুবায়েল মেম্বার, জাহিন এবং আফজল, জুনেল, সেবির, সুবাদসহ বেশ কয়েকজন নামাজরত অবস্থায় হামলা চালায়। তারা রামদা দিয়ে কুপিয়ে আমার ভাইকে গুরুতর জখম করেছে। আমার ভাইয়ের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ ব্যাপারে পূর্ব বীরগাঁও ইউনিয়নের ৭নং ইউপি সদস্য জুবায়েল মিয়া বলেন, “মসজিদের ভেতরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। কীভাবে ঘটনাটি ঘটেছে, এ বিষয়ে কিছু জানি না। যেহেতু আমি ঘটনাস্থলে ছিলাম না।”

ঘটনাস্থল পরিদর্শনকারী শান্তিগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর নুর উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews