শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Title :
কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল গবভীর শোক ও মাগফিরাত কামনা শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন

শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন বিশিষ্ট লেখক ও শিক্ষক “মোহাম্মাদ আলতাফ হোসেন উজ্জ্বল”

  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১২৯ Time View

আমজাদ হোসেন মিঠু  বিশেষ প্রতিনিধি, শ্রীনগর,মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (অধ্যক্ষ) পদে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে। এক আড়ম্বরপূর্ণ ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির নবনির্বাচিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন আলতাফ হোসেন উজ্জ্বল।
দীর্ঘ ২৯ বছর ধরে শিক্ষকতা পেশায় নিবেদিতপ্রাণ মোঃ আলতাফ হোসেন উজ্জ্বল শুধু একজন সফল শিক্ষাবিদই নন, তিনি একাধারে একজন বিশিষ্ট লেখক, কলামিস্ট ও কবি। তার বহুসংখ্যার সৃষ্টিশীল লেখালেখি ও সাহিত্যচর্চা স্থানীয় এবং জাতীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে। শিক্ষার আলো ছড়ানোর পাশাপাশি সাহিত্য ও মুক্তবুদ্ধির চর্চায় তার অবদানের জন্য তিনি সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় এক ব্যক্তিত্ব।
দায়িত্ব গ্রহণকালে তিনি বলেন, “শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজ একটি ঐতিহাসিক ও সুনামধন্য প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের শিক্ষা ও শৃঙ্খলার মান আরও উঁচুতে নিয়ে যাওয়া এবং শিক্ষার্থীদের আধুনিক যুগের উপযোগী করে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য। এই দায়িত্ব পালনে আমি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
নতুন এই পদার্পণে আলতাফ হোসেন উজ্জ্বলের শুভকামনা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা। তারা আশা প্রকাশ করেন যে, তার দীর্ঘ অভিজ্ঞতা, দূরদর্শী নেতৃত্ব ও বহুমুখী প্রতিভার ছোঁয়ায় শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার সার্বিক মানোন্নয়নসহ সাফল্যের নতুন শিখরে পৌঁছাবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews