শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন..

শ্রীপুরে জয়নাতলী গ্রামে শাহাবুদ্দিনের নেতৃত্বে বসতবাড়িতে হামলা ও স্বর্ণ লুট!

  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৫৮ Time View
  • মোঃ ইমরান হক গাজীপুর 

গাজীপুরের শ্রীপুর উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে এক বসতবাড়িতে হামলা, মারধর এবং লুটের ঘটনা ঘটেছে। হামলায় একই পরিবারের নারীসহ অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। গত ২০ জুন (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের জয়নাতলী গ্রামে এই ঘটনা ঘটে।
​এই ঘটনায় ভুক্তভোগী মোঃ মান্নান (৫১) বাদী হয়ে ওইদিনই ৬ জনের নাম উল্লেখ করে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযুক্তরা হলেন— একই এলাকার মোছাঃ আজিরন (৪০), সাহাবুদ্দিন (৬০), মোছাঃ কদবানু (৪৩), মার্জিয়া খাতুন (১৯), মোছাঃ ময়জান (৫৫) এবং হোসেন আলী (৫০)। তারা সবাই জয়নাতলী গ্রামের বাসিন্দা।
​লাঠিসোঁটা নিয়ে হামলা ও মারধর
​থানায় দেওয়া অভিযোগপত্র থেকে জানা যায়, বিবাদীদের সাথে বাদী মোঃ মান্নানের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও শত্রুতা চলে আসছিল। এর জের ধরে গত ২০ জুন দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকায় বিবাদীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বেআইনিভাবে মোঃ মান্নানের বসতবাড়িতে প্রবেশ করে।
​সেখানে তারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং একপর্যায়ে বাদীর স্ত্রী মাজেদা আক্তার (৪৫) ও ছেলে আবু নাঈমকে (২৬) এলোপাতাড়ি মারধর করে। লাঠির আঘাতে তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর নীলাফুলা জখম হয়।
​স্বর্ণের চেইন ও নগদ টাকা লুট
​অভিযোগে আরও উল্লেখ করা হয়, মারধরের একপর্যায়ে ১নং বিবাদী মাজেদা আক্তারের গলা থেকে আনুমানিক ২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ সময় গৃহকর্তা মোঃ মান্নান বাধা দিতে গেলে তাকেও মারধরের চেষ্টা করা হয় এবং ৩নং বিবাদী তার শার্টের পকেট থেকে নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা ছিনিয়ে নেয়।
​আহতদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ভুক্তভোগী পরিবারটিকে ভবিষ্যতে খুন-জখম করার প্রকাশ্যে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
​আইনি ব্যবস্থা
​ঘটনার পর ভুক্তভোগী পরিবারটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবগত করে এবং ২০ জুন বিকেলে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী।
​এই বিষয়ে শ্রীপুর মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews