
সখিপুরে মায়ের হাতে দুই সন্তান নিহত, বড় চওনা ইউনিয়নে চাঞ্চল্য
মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো
সখিপুরের বড়চনায় একটি এলাকায় মায়ের হাতে নিজের দুই সন্তান নিহত হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাতে (১৭ সেপ্টেম্বর ২০২৬) ১০ নম্বর বড় চওনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খালিয়ার বাইদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার মো. শাহীন আলমের স্ত্রী নিজ দুই সন্তানকে নিজ হাতে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
তবে কী কারণে এ ঘটনা ঘটেছে এবং নিহত দুই শিশুর পরিচয় ও বয়স সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য ও ঘটনার প্রকৃত কারণ জানার পরই নিশ্চিতভাবে বলা সম্ভব হবে।