
সাগরদাঁড়ি সাব-জোনাল অফিসের এজিএম (ওন্ডএম) মাহবুব আলমের সেবায় খুশি নয় গ্রাহকরা, বদলির দাবি
কেশবপুর প্রতিনিধি
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন সাগরদাঁড়ি সাব-জোনাল অফিসের এজিএম( ওএন্ডএম) জনাব মোঃ মাহবুব আলমের সেবা ও আচরণে চরম অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় গ্রাহকরা।
স্থানীয় গ্রাহকদের অভিযোগ, অফিসে সেবা নিতে গেলে সাধারণ গ্রাহকদের ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়। অনেক সময় অসৌজন্যমূলক আচরণ করা হয়। নতুন সংযোগ, মিটার সংক্রান্ত সমস্যা ও বিল সংক্রান্ত জটিলতায় সঠিক সমাধান পাওয়া যাচ্ছে না।
সাগরদাঁড়ি বাজারের একজন গ্রাহক বলেন, “আমরা বিল দিতে বা অভিযোগ জানাতে গেলে ঠিকমতো কথা শোনেন না। একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছে এমন আচরণ আশা করি না।”
এছাড়াও এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ ও ভুতুড়ে বিলের অভিযোগ দীর্ঘদিনের। গ্রাহকরা অভিযোগ দিলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
এই পরিস্থিতিতে ভুক্তভোগী গ্রাহকরা যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) মহোদয়ের নিকট এজিএম (ওএন্ডএম) মাহবুব আলমকে উক্ত অফিস থেকে অন্যত্র বদলি এবং একজন গ্রাহকবান্ধব কর্মকর্তা পদায়নের জোর দাবি জানিয়েছেন।