শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

সাপাহারে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা

  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ Time View

সাপাহারে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা

মোঃ হামিদুর রহমান ভ্রাম্যমাণ (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সাপাহার থানা ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজার সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। মাদকের ভয়াবহতা থেকে নিজেদের দূরে রাখতে হবে। কোনোভাবেই মাদকের সঙ্গে জড়ানো যাবে না। শিক্ষার্থীদের মাদককে ‘না’ বলার পাশাপাশি পরিবার, বন্ধু ও সমাজের অন্যদেরও মাদক থেকে দূরে থাকার জন্য সচেতন করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সাইবার অপরাধ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো লিংক, বার্তা বা প্রলোভনে সাড়া না দেওয়ার পরামর্শ দেন তিনি।

বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়েও শিক্ষার্থীদের সচেতন করেন পুলিশ সুপার। তিনি শিক্ষার্থীদের বাল্যবিবাহ না করার এবং কোথাও বাল্যবিবাহের ঘটনা জানতে পারলে তা প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় শিক্ষার্থীরা বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন থাকার প্রতিশ্রুতি দেয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের মাদক, সাইবার অপরাধ ও অন্যান্য সামাজিক অপরাধ থেকে দূরে থেকে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনার দায়িত্ব নেবে। তাই পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের চর্চা করতে হবে।

মতবিনিময় সভায় সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা রিয়াজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাপাহার উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews