শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

হোসেনপুরে মাদকাসক্ত স্বামী যৌতুকের টাকার জন্য স্থীকে নির্যাতন – বসত ঘরে আগুন ,

  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৮১ Time View

তপন চন্দ্র সরকার,স্টাপ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ,

কিশোরগঞ্জের হোসেনপুরে এক মাদকাসক্ত যৌতুকের টাকা এনে না দেওয়ায় তার স্থীকে নির্যাতন করে নিজ ঘরে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ করেছে তার স্থীর পরিবার।
গতকাল সোমবার(২২ জুন) দুপুরে হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের গাবরগাঁও গ্রামের আলমগীর হোসেন (২৪) তার স্ত্রী শিউলী আক্তার(২০)কে মারধোর করে ঘরের ভিতরে তালাবদ্ধ করে তার ৩ ভরি রোপা ১ ভরি সোনা নিয়ে বাজার থেকে পেট্রোল এনে তার নিজ বসত ঘরে আগুন লাগিয়ে দেয় । অন্যদিকে আলমগীর বাজারে যাওয়ার পর তালাবদ্ধ ঘরে শিউলির ডাক চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ঐ বাড়িতে এসে তার বাসুর মমিনের সহযোগিতায় তালা ভেঙে শিউলিকে মুক্ত করে জিনারী গ্রামে আলমগীরের শশুড় বাড়িতে নিয়ে আসে ৷ পরে শিউলির মা তাসলিমা (৪৫) ও তার ভাই শুভ হোসেনপুর উপজেলা হাসপাতালে আহত শিউলিকে ভর্তি করেন ৷ শিউলি জানান তার স্বামী আলমগীর
মাদকাসক্ত আগে বাহিরে সেবন করত ইদানিং বাড়িতে বসেই সে মাদক সেবন করে এরই ধারাবাহিকতায় সে তার স্থীকে শশুড় বাড়ি থেকে ২ লাখ টাকা এনে দিতে চাপ দেয়, এর মধ্যে ১ লাখ টাকা এনেও দিয়েছে, কিন্তু আরও ১ লাখ টাকা এনে দিতে দেরী হওয়ায় সে শিউলিকে প্রায়ই নির্যাতন করে ৷ ঘটনার দিনও এই টাকা এনে দিতে কেন দেরী হচ্ছে এ নিয়ে স্থীকে পিটিয়ে আহত করছে ৷ আলমগীর গাবরগাঁও এলাকার আলাউদ্দিনের ছেলে। আহত শিউলি বেগম হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । অভিযোগ দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews