বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Title :
মানবাধিকার কমিশনের পরিচয়ে অর্থ আদায়, নারীকে অনৈতিক প্রস্তাব কথিত কর্মীর পটিয়া ব্লাড ফাউন্ডেশন পেল মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি: প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সকল নাগরিকের অধিকার সমুন্নত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ আটক নকলায় পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মিন্টুর মতবিনিময় মেলান্দহে মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ কর্মসূচির উদ্বোধন: ৮ উদ্যোক্তার মাঝে ১৬ লাখ টাকা বিতরণ ইউএনওদের সঙ্গে ‘প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাল, পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও। পান্ডার গাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুমের দেশে প্রত্যাবর্তন, শতাধিক মোটরসাইকেলে বর্ণাঢ্য শোভাযাত্রায় সংবর্ধনা। পান্ডার গাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুমের দেশে প্রত্যাবর্তন, শতাধিক মোটরসাইকেলে বর্ণাঢ্য শোভাযাত্রায় সংবর্ধনা। ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী জুলফিকার হাসান শাওন সংশোধনী বিজ্ঞপ্তি: গাজীপুরে পোশাকশিল্পে অস্থিরতা বন্ধের দাবিতে মানববন্ধন সংশোধনী বিজ্ঞপ্তি: চান্দিনায় ওয়াজ ও দোয়ার মাহফিলে চেয়ারম্যান প্রার্থী শিমুলের দোয়া প্রার্থনা। ফুলবাড়িয়ায় দুই ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা ঢাকার ধামরাইয়ে প্রাইভেট কার-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ মধুখালীতে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী চন্দন মুন্সীর সময়ের পালাবদলে কারও কারও রাজনৈতিক পরিচয়ও বদলে গেছে। —প্রকৌশলী মোহাম্মদ আমির হামজা এআই মনের মানুষ খুঁজে দেবে, বিয়ে না হলে টাকা ফেরত শহীদ চেয়ারম্যান নূর মোহাম্মদ নূরুর ৪৬ তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মহাফিল মইলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় মো. আব্দুস সাত্তার, গুরুত্ব দিচ্ছেন জনসেবা ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ না করেই ২ লাখ ৯০ হাজার টাকা উত্তোলনের অভিযোগ আলীকদমে শূন্য হাতে সরকার গঠন করেও প্রতিশ্রুতি বাস্তবায়নে ছুটছেন প্রধানমন্ত্রী: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী শিবচর উপজেলা জামায়াতের নতুন আমির মো. বেলায়েত হোসেন ময়মনসিংহে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মইলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় মো. আব্দুস সাত্তার, গুরুত্ব দিচ্ছেন জনসেবা ও মাদকমুক্ত সমাজ গঠনে লৌহজংয়ে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি স্লোগানে মুখর খানবাড়ি পটিয়ার আশিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন কালিয়াকৈরে তৃণমূল সুসংগঠিত করার লক্ষ্যে পারভেজ আহমেদের কর্মী সমাবেশ

মইলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় মো. আব্দুস সাত্তার, গুরুত্ব দিচ্ছেন জনসেবা ও মাদকমুক্ত সমাজ গঠনে

  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

মইলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় মো. আব্দুস সাত্তার, গুরুত্ব দিচ্ছেন জনসেবা ও মাদকমুক্ত সমাজ গঠনে

আফজাল হোসেন শুভ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ:

নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত তালিকা অনুযায়ী, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আগামী ১৩ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে উপজেলার ১ নম্বর মইলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে জোর আলোচনায় রয়েছেন মো. আব্দুস সাত্তার। স্থানীয় পর্যায়ে সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নিয়মিত গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. আব্দুস সাত্তার ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিএনপির বিভিন্ন সভা-সমাবেশ ও সাংগঠনিক কর্মসূচিতে তিনি নিয়মিত অংশগ্রহণ করে আসছেন। তাঁর সমর্থক ও ইউনিয়নের বাসিন্দাদের ভাষ্যমতে, রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি একজন সৎ, যোগ্য সমাজসেবক ও মেহনতি মানুষের বন্ধু হিসেবে এলাকায় তাঁর পরিচিতি রয়েছে। সাধারণ মানুষের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানো এবং মাদক, জুয়া ও সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা রাখার কারণে এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে তাঁর ইতিবাচক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
এলাকাবাসীর প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি ইউনিয়নের অবহেলিত ও অসহায় মানুষের কল্যাণে কাজ করবেন এবং সব সময় সাধারণ মানুষের পাশে থাকবেন। স্থানীয় তরুণ ও প্রবীণ ভোটারদের মতে, এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তাঁর মতো একজন সদালাপী ও পরোপকারী মানুষের নেতৃত্ব প্রয়োজন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজের পরিকল্পনা প্রসঙ্গে সম্ভাব্য এই প্রার্থী বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারলে ১ নম্বর মইলাকান্দা ইউনিয়নে দুর্নীতিমুক্ত প্রশাসন ও সুশাসন প্রতিষ্ঠা করব। সরকারি প্রতিটি নাগরিক সেবায় স্বচ্ছতা ও সমতা নিশ্চিত করা এবং এলাকা থেকে মাদক ও জুয়া নির্মূল করে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার প্রধান অঙ্গীকার। আমি সব সময় এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করে যেতে চাই।” এসব লক্ষ্য বাস্তবায়নে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

বিশেষ দ্রষ্টব্য

আমার প্রাণপ্রিয় ওস্তাদ আকাশ ভাই এই নিউজটি এশিয়া বার্তা তে দেওয়ার অনুরোধ রইলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews