
১০০ পিস ইয়াবাসহ সাভার আশুলিয়ায় পেশাদার (০৪) মাদক কারবারি গ্রেফতার
মোঃ আসাদুজ্জামান
ভ্রাম্যমান প্রতিনিধি
ঢাকা জেলা
সাভার-আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে( ১০০) পিস ইয়াবা সহ পেশাদার (০৪) জনকে গ্রেফতার করেছেন ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।মাদক দ্রব্য আইনে একজন আসামীর বিরুদ্ধে মামলা রহিয়াছে বলে পুলিশ জানিয়েছেন।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের( ডিবি) অফিসার ইনচার্জ( ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।
ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায়
জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
এই ধারাবাহিকতার আলোকে গোয়েন্দা পুলিশ( ডিবি) ঢাকা উত্তর আশুলিয়ায় চার পেশাদার মাদক কারবারিকে(১০০) পিস ইয়াবাসহ তাদের হাতে- নাতে গ্রেফতার করিতে সক্ষম হন।
পুলিশের দাবী, মাদক কারবারিদের সাথে যারা জড়িত রহিয়াছে তাদের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকা জেলা উত্তর বিশেষ নজরদারিতে রেখেছেন বলে পুলিশের এক বিশ্বত সূত্রে জানা গেছে।
তবে এই (০৪)পেশাদার মাদক কারবারীর বিরুদ্ধে পৃথক পৃথক মামলা হয়েছে।