মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

টাঙ্গাইল মেডিকেলে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৭ জনের কারাদণ্ড

  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৫৫ Time View

আঃহালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধি 

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালকে দালালমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দালালচক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতাল চত্বরে অনিয়মের অভিযোগে দুটি ওষুধ কোম্পানির দুই মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত এ অভিযানে দণ্ডপ্রাপ্তরা হলেন— বাপ্পি মিয়া (৬ মাস), ছনেট মিয়া (৩ মাস), জামিল ইসলাম (৩ মাস), আব্দুল বারেক (৬ মাস), হৃদয় মিয়া (৩ মাস), ইসহাক মাহমুদ (১ মাস) এবং জনি আহমেদ (১৫ দিন) কারাদণ্ডে দণ্ডিত হন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি দালালচক্র হাসপাতালের রোগী ও স্বজনদের বিভিন্ন কৌশলে প্রলোভন দেখিয়ে আশপাশের বেসরকারি ক্লিনিকে নিয়ে যেত। পাশাপাশি ওষুধ কিনে দেওয়ার নামে অতিরিক্ত দামে ওষুধ বিক্রির অভিযোগও ছিল তাদের বিরুদ্ধে। এতে বিশেষ করে দরিদ্র ও অসচেতন রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত হতেন।স্থানীয়রা জানান, হাসপাতাল এলাকায় দালালদের দৌরাত্ম্য নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে রোগী ও তাদের স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা হাসপাতাল এলাকায় নিয়মিত এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

এদিকে সংশ্লিষ্টরা জানান, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে সেবার মান উন্নয়ন এবং অনিয়ম প্রতিরোধে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews