শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

সাংবাদিক এম. কাজল খাঁনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২৯৪ Time View

বিশেষ প্রতিবেদন

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এম. কাজল খাঁনের ওপর নৃশংস হামলা, নির্যাতন ও হত্যাচেষ্টার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং মামলার প্রধান আসামিসহ সকল পলাতক আসামির দ্রুত গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত ১৯ জুলাই আন্তর্জাতিক প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক, লেখক, কলামিস্ট, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে যারা বক্তব্য রাখেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন মো. হেলাল উদ্দিন হিলু।

– এস. এম. মোর্তজা আলম বুলবুল (ভাইস চেয়ারম্যান)

– অ্যাডভোকেট মুহাম্মদ মুমিনুল ইসলাম (ভাইস চেয়ারম্যান)

– মো. ওমর ফারুক সোহেল (মহাসচিব)

– মো. আতাউর রহমান (যুগ্ম মহাসচিব)

– মো. নূরুল আলম (যুগ্ম মহাসচিব)

– মো. রিপন মিয়া (যুগ্ম মহাসচিব)

– মো. রমজান সরকার (যুগ্ম মহাসচিব)

– সৈয়দ ইসমাইল হোসেন জনি (সাংগঠনিক সম্পাদক)

– বিশিষ্ট লেখক ও সাংবাদিক কবি কুমার সুশান্ত।

এছাড়াও ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা মানববন্ধনে সংহতি প্রকাশ করেন।

বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, নির্যাতন ও নিপীড়ন অবিলম্বে বন্ধ করতে হবে। গণমাধ্যমকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তারা আরও বলেন, দেশে আইনশৃঙ্খলার অবনতির কারণে সাধারণ মানুষ ও সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠবে।

বক্তাদের বক্তব্য অনুযায়ী, গত ১১ জুলাই রাত আনুমানিক ১২টার দিকে গাজীপুর বাইপাস সংলগ্ন চৌধুরী বাড়ি এলাকায় অফিস থেকে বাসায় ফেরার পথে গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম. কাজল খাঁনের ওপর পূর্বপরিকল্পিত হামলা চালানো হয়।

অভিযোগ করা হয়, স্থানীয় এক মার্কেট মালিকের নির্দেশে নয়ন নামে অভিযুক্তসহ ৭–৮ জন ব্যক্তি তার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঘটনার পর একজন আসামিকে আটক করা হলেও তিনি জামিনে মুক্তি পেয়েছেন। মামলার প্রধান আসামি নয়নসহ অন্যান্য অভিযুক্তরা এখনো গ্রেফতার না হওয়ায় তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করা হয়।

মামলার ১ নম্বর আসামি নয়নসহ সকল পলাতক আসামিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।  আহত সাংবাদিক এম. কাজল খাঁন ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের বিরুদ্ধে হামলা, নির্যাতন ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মানববন্ধন থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে দেশের সাংবাদিক সমাজ আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews