1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সুনামগঞ্জের ছাতকে মাল্টি এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

সুনামগঞ্জের ছাতকে মাল্টি এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন

মোহাম্মদ আব্দুস ছালাম 
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ আব্দুস ছালাম 

সুনামগঞ্জ জেলার ছাতক শহরের প্রাণ কেন্দ্রে সাবেক লাকী কমিউনিটি সেন্টারের ২ য় ও ৩ য় তলায় শনিবার ( ১৩ ডিসেম্বর ) সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে “মাল্টি এডুকেশন” ইংলিশ মিডিয়াম স্কুল। এটি-ই ছাতকের প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল। জাঁক-জমক আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে এ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছাতক সরকারি কলেজের অধ্যক্ষ বিমান বিহারী রায়।

পরে প্র‍্যতিষ্টানের প্রিন্সিপাল, ছাতক সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মঈন উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ছাতক মাল্টি এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক তানিম হোসেন ও শিক্ষিকা সাদিয়া আফরিন সাথী’র পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি অধ্যক্ষ বিমান বিহারী রায়।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার সরকারি কলেজের অধ্যক্ষ একরামুল হক, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম। বক্তব্য রাখেন, মাল্টি এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক মঈন উদ্দিন, মুহিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ছাতক সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলসী চরণ দাস,অধ্যাপক বিল্লাল আহমেদ,উজ্জ্বল রায়,আনোয়ার হোসেন খান।অনুষ্ঠানে সকল অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন প্রতিষ্টানের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী আব্দুর রহমান ইমন,গীতা পাঠ করেন শিক্ষিকা অংকিতা আচার্য্য ও ইসলামি সংগীত পরিবেশন করেন ক্ষুদে শিক্ষার্থী হুমায়রা তাসনিম। উপস্থিত ছিলেন মাল্টি এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা হাজেরা সরকার,জান্নাতুল তায়েফা এনি, শিক্ষক আল মাহমুদ সানি, জায়েদ আহমদ সহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট