শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

টাঙ্গাইলের ধনবাড়ীতে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৭৩ Time View

মেহেদী হাসান বকুল , মধুপুর (টাঙ্গাইল।

টাঙ্গাইলের ধনবাড়ীতে লিমা আকতার (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার পাইস্কা ইউনিয়নের ধোকের কুল গ্রামে। নিহতের বাবার নাম সুরুজ আলী। সে ধনবাড়ি সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় নিচ্ছিল।

নিহতের পরিবারের অভিযোগ, ধনবাড়ি পৌর শহরের বন্দে টাকুরিয়া গ্রামের এক ছেলে মুঠো ফোনে কল করে তাকে বাড়ি থেকে ঢেকে নিয়ে যায়। সারা দিন ঘুরাঘুরি করে মেয়েটির ভগ্নিপতির বাড়িতে সন্ধ্যায় রেখে যায়। রাতে তার বড় বোনের সাথে থেকে সকালে খাওয়া দাওয়া করে। পরে ভগ্নিপতির বাড়ির এক ঘরে গলায় ওড়না প্যাচানো ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীকে দেখতে পায় তার স্বজনরা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্সপপ- নিহকের স্বজনরা। ধনবাড়ি থানার ওসি নুরুস সালাম সিদ্দিক জানান, মেয়েটির ভগ্নিপতির বাড়ির একটি ঘর থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি আইনীগত প্রক্রিয়াধীন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে প্রেম ঘটিত বিষয়টি নিহতের পরিবার তাকে জানায়নি বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews