শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

লোকালয়ে ঢুকে পড়া একটি বন্য শিয়ালের হামলায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১৪ জন আহত

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৬৯ Time View

মোঃ খাইরুল ইসলাম, গাজীপুর।

গাজীপুরের শ্রীপুর উপজেলায় লোকালয়ে ঢুকে পড়া একটি বন্য শিয়ালের হামলায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের সবাইকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার ১১ জুলাই রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা এবং শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় পৃথকভাবে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন মো. আকাশ (১৩), নাঈম (১১), মাজেদা (৪৫), রোজিনা (৩৬), হেলেনা আক্তার (৪০), আশরাফুল ইসলাম (২৬), শেফালী (৩৪), সাইফুন্নাহার (২৩) এবং আরাফ (১৪)। এছাড়া আহত আরও কয়েকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, শ্রীপুরের চারপাশ শাল-গজারি বনাঞ্চলে ঘেরা। বনাঞ্চলে খাদ্য ও নিরাপদ আবাসস্থলের সংকট দেখা দেওয়ায় শিয়ালসহ বিভিন্ন বন্য প্রাণী মাঝে মধ্যেই লোকালয়ে চলে আসে। শনিবার রাতে ভাংনাহাটি কামিল মাদ্রাসা সংলগ্ন একটি বাড়িতে ঢুকে শিয়ালটি কয়েকজনের ওপর হামলা চালায়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, শিয়ালের কামড়ে আহত ১৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১৩ জনকে প্রাথমিক চিকিৎসা, ক্ষত পরিষ্কার এবং জলাতঙ্ক (রেবিস) প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফ হোসেন বলেন কয়েক দিনের টানা বৃষ্টিতে বনাঞ্চলের শিয়ালের গর্তে পানি ঢুকে পড়েছে। পাশাপাশি খাদ্য সংকট দেখা দেওয়ায় তারা লোকালয়ে আশ্রয় নিচ্ছে। তিনি বন্য প্রাণী দেখলে নিরাপদ দূরত্ব বজায় রাখা উত্ত্যক্ত না করা এবং কামড় বা আঁচড়ের ঘটনায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে জলাতঙ্ক প্রতিরোধী টিকা গ্রহণের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews