শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

নীলফামারীতে বিয়ে শেষে কনে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস খাদে, প্রাণ গেল শিশুসহ নি হ ত ২, আ হ ত ১২

  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩১ Time View

নীলফামারীতে বিয়ে শেষে কনে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস খাদে, প্রাণ গেল শিশুসহ নিহত ২, আহত ১২
সুমন রায়
সৈয়দপুর উপজেলা প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে কনে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বর কনেসহ ১২ জন আহত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) রাত ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের মোরসালিনের সঙ্গে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা গ্রামের সুমাইয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। বিয়ে শেষে কনেকে নিয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাসটি বাড়ি ফেরার পথে সালটিবাড়ী ঈদগাহ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় দ্রুতগতির মাইক্রোবাসটি রাস্তার পাশের ঈদগাহ ময়দানের ইটের প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।দুর্ঘটনায় গুরুতর আহত বর মোরসালিনসহ অন্তত ১২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থী রিয়াদ ইসলাম ও ৭ মাস বয়সী শিশু জীবন ইসলামকে মৃত ঘোষণা করা হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাকিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

থানা পুলিশের অফিয়ার ইনচার্জ (ওসি) আব্দুর গফুর বলেন, আইনি প্রক্রিয়া শেষে দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews