
মোঃআনোয়ার হোসেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার প্রতিনিধিঃ
পত্নীতলা থানা পুলিশের ৩০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন আটক।
ইং ১৭/০৭/২৬ তারিখ বিকালে পত্নীতলা থানাধীন ১নং পত্নীতলা ইউনিয়নের গোডাউনপাড়া গ্রামস্থ পুলিশের মাদকবিরোধী অভিযানে আসামি ১। মোঃ বাবুল হোসেন ওরফে বাবলু (৫৫), পিতা- মৃত মকবুল হোসেন , সাং- চকগোবিন্দ ডাঙ্গাপাড়া, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ কে আটক করে তার হেফাজত হতে মোট ৩০ (ত্রিশ) পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
উক্ত ঘটনায় আসামির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে মামলা হয়েছে।