1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বিজিবি’র বিশেষ অভিযানে ১০,০০০ পিস বার্মিজ ই য়া বা ট্যাবলেটসহ ০১ জন আ সা মী আ ট ক। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

বিজিবি’র বিশেষ অভিযানে ১০,০০০ পিস বার্মিজ ই য়া বা ট্যাবলেটসহ ০১ জন আ সা মী আ ট ক।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

বিজিবি’র বিশেষ অভিযানে ১০,০০০ পিস বার্মিজ ই য়া বা ট্যাবলেটসহ ০১ জন আ সা মী আ ট ক।

মো মোজাম্মেল হক,স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজার জেলার কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোষ্টের টহলদল কর্তৃক মাদকবিরোধী অভিযানে ১০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামী আটক করতে সক্ষম হয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।

অদ্য ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ ২০৪০ ঘটিকায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্থ রেজুখাল চেকপোষ্টের একটি বিশেষ টহলদল কর্তৃক চেকপোস্ট হতে আনুমানিক ৭০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে খালের পাড় নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামী মোঃ হাসেম (৩৫), পিতা-ছলিম উল্লাহ, গ্রাম-উত্তর সোনারপাড়া, পোষ্ট-ইনানী, থানা-উখিয়া এবং জেলা-কক্সবাজারকে আটক করতে সক্ষম হয়েছে। এছাড়াও মাদকদ্রব্য পাচারে ব্যবহৃত মোবাইল ফোন-০১টি জব্দ করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম পক্রিয়াধীন।

অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজারবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট